ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে ঘোষিত এই তালিকায় ঠাঁই পাননি জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী বেবি নাজনিন।
চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তরা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হুসাইন ও সুরাইয়া জেরিন।
তালিকায় আরও রয়েছেন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
সংরক্ষিত আসনে মনোনয়নের দৌড়ে বেবি নাজনিনের নাম বেশ আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তিনি চূড়ান্ত তালিকায় স্থান পাননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার (১৯ এপ্রিল) রাতে বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের এক বৈঠকে ত্যাগী, যোগ্য ও দক্ষ নারী নেত্রীদের সমন্বয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়।
আরও পড়ুনঃ বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি
এর আগে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে প্রার্থীরা বিগত দিনের আন্দোলন-সংগ্রামে তাদের অবদান তুলে ধরেন এবং দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করেন। বেবি নাজনিন দলীয় কার্যক্রমে সক্রিয় থাকলেও এবার তার বদলে মাঠ পর্যায়ের অভিজ্ঞ নারী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


