Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপিকে দেশের জনগণ ভোট দিবে না জেনেই দলটি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, ৫ম ধাপের পৌরসভা নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিয়ে প্রমাণ করেছে যে, তারা শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের পক্ষে। আজ সোমবার (১ মার্চ) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

তিনি বলেন, বিএনপির ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার অর্থ হলো তারা এ দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চায়। গণতন্ত্র তাদের তাদের পথ নয়, ষড়যন্ত্রই তাদের পথ। এখন আন্দোলনের কোনও ইস্যু না থাকলেও তারা আন্দোলন করছে, জ্বালাও-পোড়াও শুরু করেছে। যার প্রমাণ গতকাল প্রেস ক্লাবে পুলিশের ওপর হামলা।

সেতুমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন চলমান প্রকল্প আজ দৃশ্যমান, তাই দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে। বিএনপি আমলে তারা একটাও উন্নয়নের সফলতা দেখাতে পারেনি। তাই তাদের রাজনীতিতে এখন খরা লেগেছে। জনগণের কাছে তাদের এখন ভোট চাওয়ার কোন মুখও নেই। বিএনপির আমলে তারা জনগণকে হত্যা, সন্ত্রাস, লুটপাট ছাড়া কিছুই দিতে পারেনি। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তিন মাসের মধ্যে গঠনতন্ত্রের ৩৫(১) ধারা অনুযায়ী মহানগর উত্তর ও দক্ষিণের সব ইউনিটের কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করতে হবে এবং গঠনতন্ত্র মোতাবেক পরবর্তী তিন মাস পরে ওয়ার্ড সম্মেলন ও থানা সম্মেলন করতে হবে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.