Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপির রাজনীতি এখন লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ : কাদের
জাতীয় রাজনীতি

বিএনপির রাজনীতি এখন লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ : কাদের

By Bhuiyan Md TomalFebruary 13, 20242 Mins Read

বিএনপির রাজনীতি এখন লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ : কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপির রাজনীতি এখন লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারাগারে নাকি তাদের ১৩ নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা বন্দি আছে তারাও মানুষ, তাদেরও মৃত্যু হতে পারে। এ রকম মৃত্যুর খবর প্রায়ই আমরা বাইরে জানি। এ সংখ্যাটা ১৪-১৫ সে রকম বেরিয়েছে। এখন জেলে যে বন্দি অবস্থায় আছে তার কি মৃত্যু হবে না? এখন জেলে যেসব লোক মারা গেছেন তারা যে বিএনপির, এটা কীভাবে দাবি করে তারা। তাহলে তারা (বিএনপি) তালিকা দিক, কারা কারা মারা গেছে এবং তারা কোথায় কোথায় বিএনপির কী দায়িত্বে ছিল।

তিনি বলেন, আমরা গুমের অনেক খবর জানি। কক্সবাজারের সালাউদ্দিন যখন ওপারে ধরা পড়ে, তখন সে ঘুরে বেড়াচ্ছিল রাস্তায়। ধরা পড়ার আগে বিএনপি অপপ্রচার করেছিল যে সালাউদ্দিনকে গুম করা হয়েছে। তারপরে একজন প্রখ্যাত সাংবাদিক ফরহাদ মজহার, তার সম্পর্কেও একই রকম অপপ্রচার করা হয়েছিল। পরে তাকে পাওয়া গেল খুলনার মার্কেটে। অথচ আমাদের যে মাফুজ বাবুকে নিয়ে (নগর ছাত্রলীগের নেতা) তারা (বিএনপি) গুম করল সে বিষয়ে কোনো কথা বলে না। চট্টগ্রামে জামালউদ্দিন তাদের (বিএনপির) পার্টির নেতা। জামালউদ্দিন হঠাৎ অপহরণ, গুম হয়। তারপর এক সময় তারা দোষ চাপাল যে, আওয়ামী লীগ তাকে অপহরণ করে হত্যা করেছে। কিন্তু পরে দেখা গেল যে, জামালউদ্দিনকে তারাই (বিএনপি) অপহরণ করে খুন করেছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা এখনো বলতে চাই, গুম খুন এসব মিথ্যে তথ্য-উপাত্ত ছাড়া, মিথ্যাচার যে তারা করছে সত্যটা কী? কারা গুম হয়েছে তাদের তালিকা দেখতে চাই। তারা অন্ধকারে বারবার ঢিল ছুড়বে সেটা হয় না। এটা রাজনীতি নয়। তাদের রাজনীতি এখন লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। লিফলেটের ভাষা দিয়ে তাদের ব্যর্থতা আড়াল করার কোনো স্পেস নেই।

কাদের আরও বলেন, বিএনপির আমলেও দেশে যেসব গুম, খুন হয়েছে সেগুলোরও সঠিক তদন্ত হওয়া দরকার। কোন আমলে কত মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা গুম, খুন হয়েছে সেগুলোর সবটিরই তদন্ত হোক।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, মারুফা আক্তার পপিসহ অন্যান্যরা।

ডিআরএমসি’তে অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা পলকের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

July 9, 2026
আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

July 9, 2026
পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

July 9, 2026

Latest News

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

শাহে আলম

স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না : শাহে আলম

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

Sarwar

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা

আ.লীগের বিচার

আ.লীগের বিচার যে আইনে, হতে পারে নিষিদ্ধ

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa