Advertisement

জুমবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফখরুল বাদে বিএনপির নির্বাচিত সব সদস্যের শপথ গ্রহণের পর এবার সংরক্ষিত নারী আসন নিয়ে শুরু হয়েছে আলোচনা। নিয়ম অনুযায়ী বিএনপি এখন সংসদে সংরক্ষীত একটি নারী আসন পাবে। কে আসছে সেই আসনে? বিষয়টি নিয়ে চলছে এখন সব মহলে সৃষ্টি হয়েছে কৌতুহল।

এবিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক সূত্র জানিয়েছেন, দলের ভেতরে একটি বড় অংশ এই সংরক্ষীত নারী আসনে জিয়া পরিবারের একজন সদস্যকে চাচ্ছেন। তারা মনে করছেন, সংসদে বিএনপির যে প্রতিনিধিরা থাকছেন তার মধ্যে একজন জিয়া পরিবারের সদস্য থাকা প্রয়োজন।

তবে এই আসনের জন্য কেউ কেউ প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিকে আনার পক্ষে মত দিলেও, অন্যদিকে অধিকাংশেই মনে করছেন, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান আসলে সেটা বেশি ভালো হয়।

তবে পুরো বিষয়টি নির্ভর করছে বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তের ওপর। খালেদা জিয়া সম্মতি দিলে এমনটি হতে পারে বলে মত তাদের।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। সময়মতো সবই জানা যাবে।

এদিকে সংরক্ষিত এই আসনটিতে জিয়া পরিবারের বাইরের থেকে মনোনয়ন দেয়া হলে সংসদে যেতে অনেকে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছেন, দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.