
তিনি দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আগামীকার বাদ জোহর ময়মনসিংহ ঈদগাহ মাঠে প্রথম ও বাদ আসর মুক্তাগাছা খেলার মাঠে দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
উল্লেখ্য, ১৯৯৬ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। একই বছর ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০৫ সাল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



