Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিএনপি অন্তপ্রাণ পাগলা রিজভী আর নেই
রাজনীতি

বিএনপি অন্তপ্রাণ পাগলা রিজভী আর নেই

By Shamim RezaNovember 24, 2019Updated:November 24, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কোনো পদ-পদবি নেই, দলের কাছ থেকে কোনো চাওয়া পাওয়াও নেই। তবুও দলের জন্য নিবেদিত এক প্রাণ ছিলেন রিজভী হাওলাদার। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে ‘পাগলা রিজভী’ বলে পরিচিত ছিলেন লিকলিকে শরীরের এই যুবক। বিএনপি ও দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে অন্তহীন ভালোবাসার মানুষ সেই ‘পাগলা রিজভী’ চলে গেছেন না ফেরার দেশে।

শনিবার রাত ১০টা ২০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেয়ার পথে রিজভী মারা যান।

তার মৃত্যুর খবরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অনেকে ছুটে যান নয়াপল্টনে। নেতাকর্মীরা দলকে আমৃত্যু নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া রিজভীর মৃত্যুতে স্তব্ধ হয়ে যান।

রিজভীর জানাজা ও দাফনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি।

রিজভীর গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নে বলে জানা গেছে। তবে দীর্ঘদিন ধরে বসবাস করতেন নারায়ণগঞ্জে। সেখান থেকেই প্রতিদিন সকালে চলে আসতেন প্রিয় দলের কার্যালয়ে। দিনভর থেকে আগত নেতাকর্মীদের সহায়তায় কখনো খেয়ে, কখনো আধপেট খেয়ে দিন কাটাতেন রিজভী। বেশিরভাগ সময়ই দলের ভবিষ্যৎ নিয়ে নিজের চিন্তার কথা যার সঙ্গে সুযোগ পেতেন শেয়ার করতেন। বিশেষ করে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তার মুক্তি নিয়ে দুঃশ্চিন্তার শেষ ছিল না তার। গণমাধ্যম কর্মীদের সুযোগ পেলে নিজের ক্ষোভের কথা বলতেন। বিশেষ করে দলের সুবিধাবাদী নেতাদের সমালোচনা করে কথা বলতেন রিজভী। খালেদা জিয়ার মুক্তির জন্য রোজা রাখা, অনশন কর্মসূচিও পালন করেছেন ‘পাগলা রিজভী’। মৃত্যুর আগেও সুবিধাবাদী নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ছাত্রদল নেতা আব্দুস সাত্তার পাটোয়ারী ফেসবুক স্ট্যাটাসে রিজভীর মৃত্যুর খবর জানিয়ে বলেন, আজকে সন্ধ্যায় যখন পার্টি অফিস থেকে বের হলাম তখন আমাকে সামনে পেয়ে বিএনপি অন্তপ্রাণ রিজভী ক্ষোভের সাথে বলল, ম্যাডামের জন্য কেউ কিছু করছে না। সব শালারা দালাল। আরো অনেক কথা বলল। তারপর আমি চলে এলাম । কিছুক্ষণ আগে শুনলাম বিএনপি এবং ম্যাডাম খালেদা জিয়ার জন্য অন্তহীন ভালবাসা ধারণ করা রিজভী আমাদের মাঝে আর নেই। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রদলে যোগ দিলেন ভিপি

এবার ছাত্রদলে যোগ দিলেন গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মৃদুল দেওয়ান

February 6, 2026
jamat

হিন্দুদের নিরাপত্তার চাদরে আগলে রাখা হবে : জামায়াত প্রার্থী

February 6, 2026
জামায়াত আমির

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না : জামায়াত আমির

February 6, 2026
Latest News
ছাত্রদলে যোগ দিলেন ভিপি

এবার ছাত্রদলে যোগ দিলেন গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মৃদুল দেওয়ান

jamat

হিন্দুদের নিরাপত্তার চাদরে আগলে রাখা হবে : জামায়াত প্রার্থী

জামায়াত আমির

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না : জামায়াত আমির

কওমি সনদের বাস্তবায়ন

কওমি সনদের পূর্ণ বাস্তবায়ন নিয়ে যা জানালো বিএনপি

কর্মসংস্থান করার ঘোষণা বিএনপির

এআই-ফ্রিল্যান্সিংয়ে ১০ লাখ কর্মসংস্থান করতে চায় বিএনপি

তারেক রহমান - জামায়াত আমির

আবারও তারেক রহমানকে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানালেন জামায়াত আমির

জামায়াত আমির

যুবসমাজের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে : জামায়াত আমির

Mintu

দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর : মিন্টু

Tarak

বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি

ইনকিলাব মঞ্চ

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.