Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে : কাদের
জাতীয় রাজনীতি

বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 1, 20202 Mins Read
কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে। এ জন্যই তারা ইভিএম-এ নির্বাচন নিয়ে নানা সমালোচনা করছে।

তিনি বলেন, ‘সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। অথচ ডিজিটাল পদ্ধতি বিএনপি পছন্দ করে না। তারা কতটা সেকেলে মানসিকতার, কতটা পেছানো আছে সেটা ভাবতে হবে। তারা ক্ষমতায় এলে দেশ কখনো এগিয়ে যাবে না। বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে।’

ওবায়দুল কাদের বুধবার রাজধানীর উত্তরায় দিয়াবাড়ীতে মেট্রোরেল লাইনে রেল-ট্র্যাক স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

‘ইভিএমে ভোট সুষ্ঠু হবে না’ বিএনপি’র এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করছেন। ডিজিটাল পদ্ধতি যারা পছন্দ করে না তারা কতটা আউটডেটেড (সেকেলে) মন মানসিকতার, কতটা পেছানো আছে সেটা ভাবতে হবে এবং তারা ক্ষমতায় এলে দেশ কখনো এগিয়ে যাবে না।

ইভিএম নাকি ডিজিটাল ভোট চুরির মেশিন বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা লেটেস্ট টেকনোলজি। ইভিএমে যদি ভোট হয় তাহলে সেটি ত্রুটিমুক্ত নির্বাচন হবে। এই পদ্ধতিতে সহজেই ভোট গণনা করা যায়। এটি অ্যাকসেপটেড একটি সিস্টেম কাজেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।

তিনি বলেন, নির্বাচন কমিশন তো সব সময়ই তাদের পক্ষেই কথা বলছেন, সরকারের পক্ষ নিয়ে তো কথা বলছে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করছেন।

ডিএনসিসি নির্বাচনে উত্তরের বিএনপি’র মেয়র প্রার্থী তাবিথ আওয়াল বলেছেন- শেষ পর্যন্ত তারা নির্বাচনের মাঠে থাকবে এবং নির্বাচনের শেষ দেখে ছাড়বেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা তো ভালো কথা- তারা নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে। তবে, তাদের পুরনো সংস্কৃতি নির্বাচনের আগেই নির্বাচন বয়কট করা। সেখান থেকে যদি সরে আসতে পারে তাহলে সেটা ভালো কথা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মেয়র নির্বাচনের শেষটা দেখবেন এবং রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করবেন। রেজাল্ট হওয়ার আগে তারা বলবে ভোট কারচুপি-জালিয়াতি-ডাকাতি হয়েছে। সুতরাং তারা যে অঙ্গীকার করেছে নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে সেটা যেন তারা করেন। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa