Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বিএনপি এখন ব্যাঙের মতো ডাকছে, পুঁটি মাছের মত লাফাচ্ছে
জাতীয়

বিএনপি এখন ব্যাঙের মতো ডাকছে, পুঁটি মাছের মত লাফাচ্ছে

By Hasan Majorআগস্ট 5, 20222 Mins Read

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ

Advertisement
জুমবাংলা ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আমরা গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধকে সামনে রেখে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই-বিএনপি এখন ব্যাঙের মতো ডাকছে, পুঁটি মাছের মত লাফাচ্ছে। তারা মূলত ষড়যন্ত্র করছে।’

শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার প্রান্তিক কৃষকদের মাঝে ফলমূল, শাকসবজি ও সরিষা বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘বিএনপি যদি জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলে, অতীতের মতো পেট্রোল বোমা নিক্ষেপ করে তাহলে আগামী সেপ্টেম্বরে আমরা মাঠে নামবো। তখন বিএনপি পালানোর পথ খুঁজে পাবে না। কারণ আগস্ট মাস শোকের মাস। তাই আমরা শোক পালন করছি।’

ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘বিএনপি বাসায় বসে বক্তৃতা আর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে। বিএনপির বিক্ষোভে যত লোক ছিল, তার থেকে গাছে কাকও অনেক বেশি ছিল। আর করোনাকালীন আওয়ামী লীগ ও তার নেতা-কর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, অন্য কেউ দাঁড়ায়নি। তবে সবাই সতর্ক থাকবেন, কারণ বিএনপি মূলত ষড়যন্ত্র করছে।’

দেশে সবজি উৎপাদন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আয়তনের দিক থেকে ছোট হলেও বাংলাদেশ ধান উৎপাদনে দ্বিতীয়, মাছ উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনে সপ্তম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে এসব সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। আমরা শুধু নিজেদের খাবারের জন্যই ফসল উৎপাদন করব না, বিশ্ববাসীকেও আমরা খাদ্য খাওয়াব।’

এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধুসহ নিহত সব শহীদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এরপর মন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

ফলমূল, শাকসবজি ও সরিষার বীজ বিতরণ কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাভোকেট সায়েম খান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

পায়রাবন্দরে তিন নম্বর, নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

জুন 8, 2026
ড. ইউনূস

ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ

জুন 8, 2026
লোন

বাজেটে নারী উদ্যোক্তাদের প্রয়োজন বিশেষ করহার ও স্বল্প সুদে ঋণ

জুন 8, 2026
Latest News
নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

পায়রাবন্দরে তিন নম্বর, নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

ড. ইউনূস

ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ

লোন

বাজেটে নারী উদ্যোক্তাদের প্রয়োজন বিশেষ করহার ও স্বল্প সুদে ঋণ

ঝড়

যেসব জেলায় রাতেই হতে পারে ঝড়

শিক্ষক-কর্মচারী বেতন

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

ট্রাফিক পুলিশকে মারধর

ঢাকায় ট্রাফিক পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের শাস্তি

ওষুধ রপ্তানি

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa