Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় বিএনপি এমপি সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করে যা বললেন
জাতীয়

বিএনপি এমপি সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করে যা বললেন

By Shamim RezaJan 29, 2020, 9:41 PM Asia/DhakaUpdated:Jan 29, 2020, 9:41 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নিজ এলাকার হাসপাতালের সমস্যার সমাধান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করবেন জানিয়ে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুন অর রশীদ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব লাভের পর নিঃসন্দেহে দেশ অনেক এগিয়ে গেছে। সমৃদ্ধি অর্জন করেছে। এতে কোনো সন্দেহ নেই।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এসব কথা বলেন বিএনপির এই সংসদ সদস্য।

প্রশ্ন করার সময় প্রথমেই হারুন অর রশীদ বলেন, ‘আমি মনে করি, প্রকৃত বিরোধী দলের সদস্য আমি।’ এসময় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যসহ সরকারি দলের সদস্যরা প্রতিবাদ জানায়। তিনি তার জন্য নির্ধারিত যুবসমাজ সম্পর্কিত সম্পূরক প্রশ্ন না করে তার নির্বাচনী এলাকার সরকারি হাসপাতালের দুরবস্থার প্রসঙ্গ তুলে আনেন। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার জেলা সদর হাসপাতালটি ২০০৩ সালে…। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে সম্পৃরক প্রশ্ন করতে বললে সংসদ সদস্য হারুন বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে ব্যক্তিগতভাবে যোগাযোগ করব।’ এ সময় সংসদ কক্ষে হাস্যরসের সৃষ্টি হয়। এমনকি প্রশ্নকর্তা নিজেও হাসেন।

এরপর বিএনপির সংসদ সদস্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী পরপর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব লাভের পর নিঃসন্দেহে দেশ অনেক এগিয়ে গেছে। সমৃদ্ধি অর্জন করেছে-কোনো সন্দেহ নেই।’ এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্যকে স্বাগত জানান।

তিনি বলেন, ‘বৃহত্তর অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে-এতে কোনো সন্দেহ নেই । কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, দীর্ঘসূত্রিতার জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। একারণে বিশেষ করে তরুণ সমাজ আমার মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানানোর জন্য অনুরোধ করেছে যে, সারা বাংলাদেশের সত্যিকারের কী অবস্থা! মন্ত্রী-এমপি আমরা প্রটোকল নিয়ে চলাচল করি। মাননীয় প্রধানমন্ত্রী প্রটোকল ছাড়া একটি টিম নিয়ে ঢাকা শহরে একদিন চলাফেরা করেননি। কী অবস্থায় আমরা আছি! কী অবস্থা চলছে! যুব সমাজের প্রতিক্রিয়া কী, যুব সমাজের বর্তমান ভাবনা টা কী একটু দেখুন।’

এর জবাবে প্রধানমন্ত্রী একগাল হেসে বলেন, ‘একটা কথা আছে-ধান ভানতে শিবের গীত। মাননীয় সংসদ সদস্য সেই ধান ভানতে শিবের গীত গাইছেন। যে ধরনের সম্পূরক প্রশ্ন করার কথা, সেই যুবসমাজ থেকে তিনি স্বাস্থে চলে গেছেন। তবে স্বাস্থ্য সকল সুখের মূল। উনি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি। তার প্রশ্ন থেকে আমি যা বুঝে নিয়েছি, তা হলো উনার এলাকার হাসপাতালে জনবলের অভাব। এই সমস্যাটা সব জায়গায় হচ্ছে। তবে সংসদে স্বাস্থ্যমন্ত্রী আছেন। তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ’ আমি প্রটোকল নিয়ে চলি। সিকিউরিটি ব্যবস্থা আছে। সমস্যা আছে এটাও যেমন ঠিক, আবার একেবারে এটাও ঠিক নয় যে, দেশের অবস্থা আমি জানি না। কারণ আমি সব দিকে নজর রাখার চেষ্টা করি। তিনি বলছেন, আমি যেন ভালোভাবে লক্ষ্য রাখি। আবার যখন দেখে বেশি কাজ করি, তখন প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীকেই কেন সব কাজ করতে হবে? কেন দেখতে হবে? এটাও আবার শুনতে হয়। তবে আমি মনে করি যেহেতু আমি দেশের দায়িত্ব নিয়েছি, তাই সব দিকে নজর দেয়াটা আমার দায়িত্ব। এটা আমার কর্তব্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের যুব সমাজের জন্য কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ-এসব দূর করে তারা যাতে সুস্থ জীবনে ফিরে আসে, সে ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি।’

‘১৯৭৫ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর আমাদের দেশে কী অবস্থা ছিল? জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তখন মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছিল। এই সমাজকে বিপথে ঠেলে দেয়া, মাদক-এগুলো তাদের মূল বিষয় ছিল। এজন্য অনেক মেধাবী ছেলে যারা এসএসসিতে প্রথম হতো তাদের এক হাতে পুরস্কার, অন্য হাতে অস্ত্র অর্থ দিয়ে বিপদে ঠেলে দেয়া হতো। জীবনে তারা আর কিছু করতে পারত না। তারা এভাবে হারিয়ে যাক তা আমরা চাই না।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বাংলাদেশ নৌবাহিনী

নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নাবিক

May 21, 2026, 1:15 PM Asia/Dhaka
নিরাপদ বাংলাদেশ

আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: মির্জা ফখরুল

May 21, 2026, 11:39 AM Asia/Dhaka
ট্রেনের টিকিট

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

May 21, 2026, 11:31 AM Asia/Dhaka
Latest News
বাংলাদেশ নৌবাহিনী

নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নাবিক

নিরাপদ বাংলাদেশ

আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো: মির্জা ফখরুল

ট্রেনের টিকিট

ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

ঝড়

দেশের আট অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

বজ্রসহ বৃষ্টি

সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

গলা কেটে হত্যা

ঘরে ঢুকে গৃহবধূকে গ” লা কে” টে হ” ত্যা

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত হচ্ছে আজ, জুলাই থেকেই বাস্তবায়ন

দাফন

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিশু রামিসা

নদী কমিশন

আজ বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন

উপ-উপাচার্য

রাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. মামুনুর রশীদ ও ড. আব্দুল আলিম

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp