জুমবাংলা ডেস্ক : ‌‌বিএনপি নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা দেখতে পাচ্ছি, এগুলো কিসের আলামত প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে রাজপথে আবারও সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি। তাদের নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা এটা কিসের আলামত, এটা কি জাতীয় পতাকার অবমাননা নয়?
ওবায়দুল কাদের

Advertisement

বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এমন প্রশ্ন করেন।

ওবায়দুল কাদের বলেন, গঠনতন্ত্র পরিবর্তন করে নিজেদের দলকে দুর্নীতিবাজদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছে বিএনপি। বিএনপি যখন দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলে, তখন মানুষ হাসে।

তারাই এক সময় বলেছিলেন জোড়াতালির পদ্মা সেতু যে কোনো সময় ভেঙে পড়বে। অথচ তারা এখন ঠিকই পদ্মা সেতু পার হচ্ছে।

বিএনপি জন্মলগ্ন থেকেই প্রহসনের নির্বাচন জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, হ্যাঁ-না ভোটের মাধ্যমে সামরিক উর্দি পরে, আবার কখনো ভোটারবিহীন নির্বাচন করে, কখনো গায়েবি ভোটার তৈরি করে জনগণের নির্বাচনের অধিকার হরণ করেছিল। কাজেই বিএনপির মুখে নিরপেক্ষ নির্বাচন ভুতের মুখে রাম নাম। বিএনপি সেসব অপকর্ম ভুলে থাকতে চাইলেও জনগণ কিন্তু তাদের অতীত অপকর্ম ভুলে যায়নি।

তিনি বলেন, বিএনপি এদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনে যেমন ব্যর্থ, তেমনি আন্দোলনেও ব্যর্থ। তারা অতীতে যখন ক্ষমতায় ছিল তখন জনগণের কাছে গ্রহনযোগ্য এবং জনগণের চোখে পড়ার মতো তেমন কোনো উন্নয়ন স্থাপনা করতে পারেনি। যে কারণে জনগণের সঙ্গে তাদের দূরত্ব শুরু হয়েছে। শুধুমাত্র লিপ সার্ভিস দিয়ে এবং বক্তৃতা বিবৃতিতে বিষোদগার করে জনগণের সঙ্গে দূরত্ব কমানো সম্ভব নয় বলেও জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.