Advertisement

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় রিজার্ভই ছিল না। তারা রিজার্ভ খেয়ে ফেলেছিল। বিএনপি এদেশের অর্থনীতি গিলে ফেলেছে, মুক্তিযুদ্ধের চেতনা-আদর্শ গিলে ফেলেছে। এবার যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তারা দেশও গিলে খাবে।
তিনি বলেন, বড় লোকের বাসার সামনে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। আমরা বলছি, বিএনপি হইতে সাবধান।
ওবায়দুল কাদের
শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে। গণতন্ত্র হরণ করবে। বিএনপির সঙ্গে জনগণ নেই। যতই নাচানাচি করেন, লাফালাফি করেন, দুবাই থেকে টাকা আসে। খোঁজ পেয়েছি। ব্যবস্থা হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে তারা যত চেঁচামেচিই করুক, যত সমাবেশ করুক, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিজয়ী হবে।

তিনি বলেন, রংপুরে একটা সমাবেশ হচ্ছে। কত রঙ্গ দেখাইলা রে জাদু। রঙ বেরঙের নাটক। তিনদিন আগে রংপুরে লোক আনা হয়েছে। তারা আগেভাগে এসে ঘরের ছাদে ও গুদাম ঘরে শুয়ে সময় কাটাচ্ছে। ফখরুল সাহেবের খবর কী? তিনি টাকার গুদামে ঘুমাইয়ে আছেন। টাকা রে টাকা, ঢাকা জেলা সম্মেলনে কত লোক হয়েছে, খবর নেন।

ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামের পলোগ্রাাউন্ডে শেখ হাসিনা যাবেন, দশ লাখ লোক দেখাবো। খেলা হবে, খেলা হবে আন্দোলনে, খেলা হবে নির্বাচনে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভুয়া ভোটার বানানোর বিরুদ্ধে। টাকা ওড়ে মহল্লায়, টাকার খেলা হবে না। সাম্প্রদায়িক, খুনি সরকারের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা। আমাদের ক্রাইসিস ম্যানেজার হচ্ছেন শেখ হাসিনা।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না। উচ্চ আদালত সেটি ছুড়ে ফেলেছেন। আমরা ফেলে দেইনি। সময় এলে ঠিকই ভোটে যাবেন। আপনাদের নেতা কে? মুচলেকা দিয়ে লন্ডনে চলে গেছে কে? সেই তারেক রহমান হচ্ছে ফখরুলদের নেতা।

বাংলাদেশের সাংবাদিকরা ‘অপরিপক্ক’: পররাষ্ট্রমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.