Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বিএনপি-জামায়াতকে নিয়েই অভ্যুত্থান করেছি : হান্নান মাসউদ
জাতীয় স্লাইডার

বিএনপি-জামায়াতকে নিয়েই অভ্যুত্থান করেছি : হান্নান মাসউদ

By Arif ArmanApril 14, 20262 Mins Read

অভ্যুত্থান করেছে

Advertisement
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, বাংলাদেশে যারা অভ্যুত্থান করেছে তারাই সরকারি দল আবার তারাই বিরোধীদল। নেপালে অভ্যুত্থানকারীরা সরকার গঠন করেছে আর বিরোধী দল অভ্যুত্থানের পরাজিতরা। এই জায়গায় বাংলাদেশ সফল। বাংলাদেশে আমরা বিএনপি-জামায়াতকে নিয়েই অভ্যুত্থান করেছি। একা একা তো করিনি।

সোমবার (১৩ মার্চ) বিকেলে চাটখিল উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত এক বিশেষ ‘চায়ের আড্ডা’ ও ও মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, তারেক রহমানও অভ্যুত্থানের একটা ফেস। উনিও দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছেন, হাসিনা বিরোধী আন্দোলনে লড়াই করেছেন। উনিই প্রধানমন্ত্রী হয়েছেন। এখন যদি উনি কথা না রাখেন, সেটা পরের আলোচনা।

হান্নান মাসউদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে যে ধারা আছে, সে ধারায় আওয়ামী-বিএনপি-জাতীয় পার্টি এই তিনটা দলই ক্ষমতায় এসে রাজনৈতিক দল গঠন করেছে। ক্ষমতার বাইরে থেকে প্রতিষ্ঠিত হয়েছে দুটি রাজনৈতিক দল। তার মধ্যে একটি জামায়াতে ইসলামী আরেকটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এভাবে তরুণ রাজনৈতিক দল গঠন করে ইতিহাসে প্রথম সাংসদ নির্বাচনে ৬ জন সংসদ সদস্য পাওয়া দল এনসিপি। আমরা (এনসিপি) দেশের ভয়েস, এদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর। যে কণ্ঠস্বর একজন হতে পারে, দুজন হতে পারে, পাঁচজনও হতে পারে।

তিনি আরও বলেন, কে, কখন সাধারণ মানুষের হয়ে কথা বলবে, কে নেতৃত্ব দেবে; সেটা আল্লাহই ঠিক করে দেন। বিএনপি বড় রাজনৈতিক দল ছিল, জামায়াতে ইসলামী বড় রাজনৈতিক দল ছিল। গণঅভ্যুত্থানের নেতৃত্ব আল্লাহ বিএনপি কিংবা জামায়াতকে দিতে পারতেন; কিন্তু সেখানে ছোট ছোট কয়েকজনের হাতে নেতৃত্ব দিয়েছেন৷ আবার সেখান থেকে ছয় জনকে এমপিও বানিয়ে ফেলেছেন। এটা আল্লাহ প্রদত্ত।

সংসদ সদস্য হান্নান বলেন, সরকারের বিরুদ্ধে বলা যায়, মাফিয়াদের বিরুদ্ধে কথা কম বলতে হয়। কারণ সরকারও কন্ট্রোল করে মাফিয়ারা। এই মাফিয়াদের হাত এতোই শক্তিশালী, এরা যেকোনো সরকারও চেঞ্জ করতে পারে। আমরা কথা বলতেছি। আমরা সিস্টেমটার পরিবর্তন করতে চাচ্ছি।

লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনতে চায় যুক্তরাজ্য-জার্মানি

প্রশাসনিক সীমাবদ্ধতার উদাহরণ দিতে গিয়ে মাসউদ বলেন, সিস্টেমের কারণেই হাদিসহ বহু হত্যারই বিচার ঠিকমতো হচ্ছে না। পুলিশ তদন্তে যায়, সরকার তাকে ঠিকমতো লজিস্টিক সাপোর্ট দেয় না। কৃষি বীজ আসে, সরকারি ত্রাণের চাল আসে কিন্তু সেখানেও ঠিকঠাক ভাড়া দেওয়া হয় না। এগুলো দুর্নীতির সুযোগ তৈরি করে। যে কারণে সিস্টেমের পরিবর্তন না হলে দেশের দুর্নীতি দূর হবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    Logo

    ৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

    July 10, 2026
    তথ্যমন্ত্রী

    রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

    July 10, 2026
    Sheikh Hasina

    ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

    July 10, 2026

    Latest News

    Logo

    ৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

    তথ্যমন্ত্রী

    রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

    Sheikh Hasina

    ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

    বৃষ্টি-বজ্রপাত

    রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

    Shama

    শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

    ৪২১ পর্যটক

    সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

    ২ নদীবন্দর

    বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

    বৃত্তির ফল

    বৃত্তির ফল প্রকাশ করা সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

    সবজির বাজার

    বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

    Rain

    সারাদেশে টানা ২ দিন ভারী বৃষ্টির আভাস

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa