Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে : আব্দুর রাজ্জাক
জাতীয় রাজনীতি

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে : আব্দুর রাজ্জাক

By Bhuiyan Md TomalAugust 27, 20232 Mins Read

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

Advertisement
জুমবাংলা ডেস্ক :  আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যাতে দেশে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যাতে দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে এজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তাদের ষড়যন্ত্র বা যেকোন পরিস্থিতি মোকাবিলা করতে হবে’।

আজ রবিবার রাজধানীর গুলিস্থান মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জরুরি বর্ধিত সভায় তিনি এ  কথা বলেন। আগামী ২ সেপ্টেম্বর ঢাকায় আওয়ামী লীগের সুধী সমাবেশ সফল করার লক্ষ্যেই এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করছে। তারা সংবিধান মানে না। জনগণের উপর তাদের কোনো আস্থা নেই। তাই তারা নির্বাচনে না এসে তা বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপির সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।

নির্বাচনে পরাজিত করার মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের শেকড় উপড়ে ফেলতে হবে মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি-জামায়াতকে উৎখাত করতে আবারও বঙ্গবন্ধুর মতো নতুন করে সংগ্রাম গড়ে তুলতে হবে। তাহলে তাদের শেকড় উপড়ে ফেলা যাবে।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, অর্থনীতির সব ক্ষেত্রে বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, আইসিটি সব খাতেই অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। বিশ্বজুড়েই এই উন্নয়ন স্বীকৃতি পেয়েছে। কিন্তু এই পরিবর্তনকে একটি শ্রেণী হত্যা, আগুন ও ধ্বংসাত্মক কাজের মাধ্যমে ধ্বংস করে দিতে চাইছে। তারা সেপ্টেম্বরে নতুন করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বক্তব্য রাখেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa