বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান।

বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ১১ দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, বিএনপি জুলাই সনদ নিয়ে যে তামাশা শুরু করেছে তাতে ভবিষ্যতে জনগণ রাজনীতিবিদদের আর বিশ্বাস করবে না৷ যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তোলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। সেমিনারে জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনারের আয়োজনে বক্তব্য রাখেন ১১ দলের সিনিয়র নেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



