Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি নুরের পৃষ্ঠোপোষকতা করে না: মির্জা ফখরুল
জাতীয়

বিএনপি নুরের পৃষ্ঠোপোষকতা করে না: মির্জা ফখরুল

By Sibbir OsmanOctober 21, 20203 Mins Read

বিএনপি নুরের পৃষ্ঠোপোষকতা করে না: মির্জা ফখরুল

Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরের ক্রিয়েটিভ আইডিয়া রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তার (নুর) ক্রিয়েটিভ আইডিয়া রয়েছে। তাকে বিএনপি পৃষ্ঠোপোষকতা করে না । তবে সে সত্য কথা বলে। যে কেউ সত্য কথা বললে তাকে সর্মথন করা হয়। বরং সরকারই পৃষ্ঠোপোষকতা করছে।’

আজ বুধবার সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ের তাতীঁপাড়াস্থ পৈতৃক বাসভবনে দলীয় নেতাকর্র্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় শারদীয় দুর্গোৎসবে দেশের সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, সরকার যে উন্নয়নের কথা বলছে এটা সঠিক নয়। দেশে এখন ধনীরা আরও ধনী হচ্ছেন, গরিবরা গরিব হচ্ছে। তথাকথিত উন্নয়নের সুবিধা চলে যাচ্ছে এক শ্রেণির মানুষের কাছে। ইতোমধ্যে গার্মেন্টস খাতে প্রবৃদ্ধি কমে গেছে। এ নিয়ে সরকার ধুম্রজাল সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

দেশে ধনী-গরিবের বৈষম্য বেড়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, করোনা ও সরকারের দৈত্য নীতির কারণে ধনীরা আরও ধনী হচ্ছে। গরিব মানুষ আরও গরিব হচ্ছে। শ্রমজীবী মানুষের আয় কমে যাওয়ায় তারা দুঃখ কষ্টে দিন অতিবাহিত করছে।

তিনি আরও বলেন, দেশ-বিদেশের পত্র-পত্রিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের বাস্তব চিত্র ফুটে উঠেছে। দেশের মানুষের মতো প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে এই সরকার। মানুষ তার নূন্যতম মৌলিক অধিকার পাচ্ছে না। আইসিটি বা তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে কণ্ঠরোধ করা হচ্ছে। সাংবাদিক কাজল এ কারণে মুক্ত হতে পারছেন না। সংবাদমাধ্যমগুলোতে সরকার সেন্সরশীপ জারি করে সবকিছু নিয়ন্ত্রণ করছে। ফলে মুক্ত সাংবাদিকতা বলে কিছু নেই।

ইহুদি নিধনের ইতিহাস তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন হিটলার ইহুদিদের ধরে নিয়ে যখন হত্যা করছিল তখন কমিউস্টিরা বলে উঠে এত ইহুদিদের হত্যা করা হচ্ছে। কমিউনিস্টদের যখন হত্যা করা হচ্ছিল তখন সাংবাদিকরা বলছিল এবার কমিউনিস্টদের হত্যা করা হচ্ছে। এরপর যখন সাংবাদিকদের ধরে নিয়ে হত্যা করছিল হিটলার। তখন সাধারণ মানুষের পক্ষে কথা বলার আর কেউ ছিল না । বতর্মান এই অবস্থার দিকে এগুচ্ছে দেশ। প্রতিবাদ করলে সরকারের সন্ত্রাসীরা হামলা করছে। সরকার গুণ্ডা পালছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে।

ভোটকেন্দ্রে ভোটাদের উপস্থিত প্রসঙ্গে ফখরুল বলেন, এটা সরকারের দায়িত্ব। তত্বাবধায়ক সরকারের নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে ভোটারেদের যেতে উদ্বুদ্ধ করেন। ভোটকেন্দ্রে ভোট দিয়ে জনগণ নিরাপদে বাড়ি ফিরতে পারেন তার পাহাহার ব্যবস্থা করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার তার উল্টোটা করছেন। ভয়ভীতি প্রদর্শন করে রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে প্রহসণের নির্বাচনের আয়োজন করছে তারা। বুধবারে অনুষ্ঠিত নির্বাচনেআবারও সেই দৃশ্য দেখেছে দেশের মানুষ।

বেগম খালেদা অবশ্যই গৃহবন্দী অবস্থায় রয়েছেন। তাকে মুক্ত করতে বিএনপি দেশে-বিদেশে জনমত তৈরিতে কাজ করছে বলেও জানান বিএনপির এই নেতা।

মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন, দপ্তর সম্পাদক মামুন উর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ঠাকুরগাঁও পৌরসভার ৫ নং ওর্য়াড কাউন্সিলর আতাউর রহমান, মটর পরিবহন শ্রমিক নেতা আব্দুল জব্বার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa