Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি নেতাদের দুর্নীতির তথ্য খুঁজে বের করা হবে : কাদের
জাতীয়

বিএনপি নেতাদের দুর্নীতির তথ্য খুঁজে বের করা হবে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 29, 2019Updated:September 29, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের সম্পদের হিসাব দুর্নীতির তথ্য ও প্রমাণ খুঁজে বের করা হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির নেতা, এমপি-মন্ত্রীরা যে অবৈধ সম্পদ বানিয়েছে, তার দুর্নীতির তথ্যও বের করা হবে।

কাদের
ফাইল ছবি
Advertisement

মন্ত্রী আজ বেলা পৌনে ১২টায় রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন ।

সেনাবাহিনী আন্তর্জাতিক মান বজায় রেখে প্রকল্পের কাজ করছে উল্লেখ করে কাদের বলেন, কাজ নির্ধারিত সময়ের ৬ মাস আগেই চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। বর্তমানে কাজের অগ্রগতি ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। এটি চালু করা হলে জনগণ উপকৃত হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়টি ¯্রফে গুজব। আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় এবিষয়ে কিছুই জানে না এবং কোন ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখবো। প্রয়োজন হলে ব্যবস্থা নিব।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক নেতাকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটি যথাযথ। এ বিষয়ে তিনিই বলার অধিকার রাখেন।

নিরাপদ সড়কের বিষয়ে গঠিত টাস্কফোর্সের কাজ শিগগিরই শুরু হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, টাস্কফোর্সের কাজ এখনো শুরু করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীও কমিটিতে রয়েছেন, খুব শিগগিরই কমিটি কাজ শুরু হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। আন্ডারপাস নির্মাণের সময় ধরা হয়েছিল ২০২০ সালের জুন মাস। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বর মাসেই সেনাবাহিনী প্রকল্পের কাজ শেষ করবে। ৫৭ কোটি টাকা ব্যয়ে এ আন্ডারপাস নির্মাণ কর হচ্ছে।

বাংলাদেশে প্রথম পুশ ব্যাক পদ্ধতিতে এ আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ও ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এ প্রকল্প বাস্তবায়ন করছে।

সংশ্লিষ্টরা আরো জানান, ২০১৮ সালের ২৯ জুলাই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হলে এখানে আন্ডারপাস নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ২০ নভেম্বর এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল এস, এম আনোয়ার হোসেন, রমিজউদ্দিন আন্ডারপাস প্রকল্প কর্তকর্তা মেজর আব্দুল্লাহ আল মামুন বিল্লাহসহ সওজ, সড়ক বিভাগ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা। সূত্র: বাসস

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa