Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত না হয়ে শৃঙ্খলার সাথে থাকতে দলীয় নেতা-কর্মিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সকলের সাথে ভালো ব্যবহার করে মানুষের মন জয় করতে হবে। কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত না হয়ে সকলকে শৃঙ্খলার সাথে থাকতে হবে। যাতে করে বিএনপির কোনো বদনাম না হয়।

আজ বুধবার জেলার লালমোহন উপজেলার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা যারা বিএনপি করি প্রত্যেককে নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। যারা আমাদের উপর বিগত দিনে অন্যায় অত্যাচার করেছে; তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিজেরা আইন হাতে তুলে নেবেন না।’

সাবেক এই মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ বহু মানুষকে গুম, হত্যা, খুন এবং বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এজন্য আওয়ামী লীগের উপর আল্লাহর গজব পড়েছে। তাদের পতন হয়েছে।

তিনি বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বা অন্যায় করলে তাদের দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হবে। সবাইকে যার যার পেশায় থেকে নিজ নিজ কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকোর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বাবুল পঞ্চায়েত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদুল ইসলাম, আমজাদ হোসেন, সোহেল আজিজ শাহীন, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক জাকির ইমরানসহ অন্যরা।

আন্দোলনে শহীদদের তালিকা করা হচ্ছে, এখন পর্যন্ত ৮শ’ জনের নাম পাওয়া গেছে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.