Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি বিরোধিতার জন্যই বিরোধিতা করছে : কাদের
জাতীয় রাজনীতি

বিএনপি বিরোধিতার জন্যই বিরোধিতা করছে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 6, 20202 Mins Read
বিএনপি বিরোধিতার জন্যই বিরোধিতা করছে : কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পুননির্বাচন দাবি মামাবাড়ির আবদার।

তিনি বলেন, ‘বিএনপির পুননির্বাচনের দাবি মামা বাড়ির আবদার। সিটি নির্বাচনে জালিয়াতি, ভোট কারচুপির কোনো সুযোগ নেই। কারচুপি বা ভোট জালিয়াতি হলে ভোট আরো বেশি কাস্ট হতো। বিএনপি বিরোধিতার জন্যই বিরোধিতা করছে।’

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের দুই সিটি করপোরেশনে পুননির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে কোনো কারচুপি-জালিয়াতি হয়নি। বিএনপিও জানে বিক্ষিপ্ত দু-একটি ঘটনা ছাড়া ফ্রি-ফেয়ার ইলেকশন হয়েছে। ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া আওয়ামী লীগ স্বস্তি পেয়েছে। এই নির্বাচন নিয়ে পর্যবেক্ষকদের কোনো অভিযোগ নেই। শুধু অভিযোগ আছে বিএনপির।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠেয় সমাবেশে বিএনপির আওয়ামী লীগের সহযোগিতা কামনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঢাকা শহরে সমাবেশ করেছে, কিংবা সারাদেশে সমাবেশ করেছে। কোনো সমাবেশে আওয়ামী লীগ সমস্যার সৃষ্টি করেছে, বাধা দিয়েছে এমন একটা উদাহরণ কেউ দিতে পারবে না।

তিনি বলেন, সমাবেশ সুশৃঙ্খল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা রয়েছে, সমাবেশে নিরাপত্তার বিষয় রয়েছে। সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার বিএনপির রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিয়ে বিএনপি সমাবেশ করলে, আমরা কোনো বাধা দেখছি না।

অসমাপ্ত জেলা সম্মেলনগুলো করা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী ১২ ও ১৩ তারিখ কোটালিপাড়া ও টুঙ্গিপাড়ায় সম্মেলনের মধ্য দিয়ে তা শুরু হবে। সংগঠনকে শক্তিশালী ও পুর্নবিন্যাস করা হবে। জেলা সম্মেলনের আগে তৃণমূলের সম্মেলন হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য খ ম জাহাঙ্গীর, মারুফা আক্তার পপি, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026
Latest News
মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa