Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি মুজিববর্ষকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : কাদের
জাতীয় রাজনীতি

বিএনপি মুজিববর্ষকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 5, 20202 Mins Read
বিএনপি মুজিববর্ষকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : কাদের
ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুবিজবর্ষকে কেন্দ্র করে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

বিএনপি জনসমর্থন হারিয়ে এবং নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ইস্যুনির্ভর রাজনীতি করছে। দেশে কোনো কিছু হলেই তারা সেটিকে পুঁজি করে আন্দোলনের মদদ যোগায়। এছাড়া তাদের অন্যকোনো কাজ নেই।

কাদের আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশে বিদেশী অতিথিরা আসবেন। দেশের মানুষের মধ্যে এ বিষয়ে উৎসাহ রয়েছে। আমাদের এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি রয়েছে।

Advertisement

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বিএনপি বিরোধিতার জন্য বিরোধিতা করছে। তারা বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড। বিএনপি আজও জাতির পিতা বঙ্গবন্ধুকে মেনে নেয়নি। তবে তারা শত চেষ্টা করেও বঙ্গবন্ধুর অর্জন ম্লান করতে পারেনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, অপরাধী দলীয় কেউ হলেও আমরা বিব্রত হইনি, ব্যবস্থা নিয়েছি, ব্যবস্থা নেবো। অপরাধীরা নজরদারিতে আছে। অপরাধীরা পার পাবে না। আমাদের নেত্রী শেখ হাসিনা এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। অপরাধী দলীয় পরিচয়ে পার পাবে না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীন। বিচারক বদলির বিষয়টি সম্পূর্ণ বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি। পিরোজপুরে আদালতে আইন ও বিচার বিভাগের মধ্যে কোন ভুল বোঝাবুঝি হলেও তারাই সমাধান করবে।

তিনি বলেন, আওয়ামী লীগে কিছু সুবিধাবাদীর অনুপ্রবেশ ঘটেছে। তবে অপরাধ করে কেউই পার পাবে না। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এটি অব্যাহত থাকবে। বৈঠকে ঢাকা-১০ আসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে আলোচনা হয় বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa