Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি সমাবেশের নামে নেতা কর্মীদের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছে: হানিফ
জাতীয় রাজনীতি

বিএনপি সমাবেশের নামে নেতা কর্মীদের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছে: হানিফ

By Bhuiyan Md TomalOctober 24, 20232 Mins Read

বিএনপি সমাবেশের নামে নেতা কর্মীদের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছে: হানিফ

Advertisement
জুমবাংলা ডেস্ক :  আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির সমাবেশের সাথে বিদেশীদেরও ষড়যন্ত্র আছে, ইন্ধন আছে। বিএনপি দেশের জনগণের সাথে প্রতারণার পর, এখন সমাবেশের নামে দলীয় নেতা কর্মীদের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছে। আসলে ফলাফল শূন্য।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তন চত্বরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন শেষে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি ।

মাহবুবউল আলম হানিফ বলেন, কোন একটি রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে কোন বিদেশী রাষ্ট্রদূত যদি সরকারের বিভিন্ন দপ্তরে দৌঁড়ঝাঁপ করে, তা হলে বুঝতে হবে যে- তাদের ইন্ধন আছে, তাদের কোন না কোন স্বার্থ আছে। তবে  সরকারের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। এই সরকারের ভিত্তি হচ্ছে জনগণ। জনগণের সমর্থন যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত এ সরকারকে কোন শক্তি সরাতে পারবে না।

অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, মার্কিন সংস্থা আইআর এক জরিপ করে দেখেছে, দেশের ৭০ ভাগ মানুষ মনে করে শেখ হাসিনার সরকার সঠিক পথে দেশ পরিচালনা করছেন। শেখ হাসিনার প্রতি তাদের আস্থা আছে। অতএব যে সরকারের প্রতি ৭০ শতাংশ মানুষের আস্থা থাকে, সে সরকারের বিরুদ্ধে এসব আন্দোলন করে কিছু করা যায় না।

হানিফ আরো বলেন, আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আছে, সংবিধান অনুযায়ী নির্বাচনকালিন সময়ে এই সকারই থাকবে এবং এই সরকারের অধিনেই নির্বাচন হবে। দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস কিন্তু আওয়ামী লীগের নাই, বিএনপির আছে। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কিন্তু এখনো পালিয়ে আছে। এদেশ থেকে মুচলিকা দিয়ে রাজনীতি থেকে চলে গেছে। যে দলের শীর্ষ নেতা মুচলিকা দিয়ে রাজনীতি ছেড়ে পালিয়ে থাকে, সেই দলের নেতাকর্মীদের অন্যদলকে পালিয়ে যাওয়ার হুমকি ধামকি দেওয়া, এগুলো খুবই হাস্যকর ও বেমানান।

আওয়ামী লীগ নেতাকর্মীরা সব সময় মাঠে আছে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির এই মহা সমাবেশে বিদেশী বিশেষ একটি গোষ্ঠীর ইন্ধন আছে। তবে কোন ষড়যন্ত্রই সফল হবে না। কারণ জনগন আওয়ামী লীগের সাথে আছে। এর আগেও বিএনপি সরকার পতনের আন্দোলন করেছে। সেই ১০ ডিসেম্বর পার হয়ে গেছে। তারা বলেছিলো, ১৮ অক্টোবরের মধ্যে সরকার পতন না হলে হাতে চুড়ি পরবেন।

তাদের এইসব কথাবার্তা নিয়ে দেশবাসীও ভাবে না, আওয়ামী লীগও ভাবে না। বিএনপি নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য মিথ্যা আস্বাস দেয়। কোন কিছুতেই আওয়ামী লীগ শংকিত নয়।

জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মোঃ আমিরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের  নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এদেশে সব ধর্মের নাগরিকের সমান অধিকার : পররাষ্ট্রমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

June 25, 2026
বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

June 25, 2026
বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

June 25, 2026

Latest News

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

জরিমানা

জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa