Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি বিএনপি সিটি নির্বাচন থেকে পালানোর পাঁয়তারা করছে: নাসিম
রাজনীতি

বিএনপি সিটি নির্বাচন থেকে পালানোর পাঁয়তারা করছে: নাসিম

By iNews DeskJanuary 7, 20202 Mins Read

বিএনপি সিটি নির্বাচন থেকে পালানোর পাঁয়তারা করছে: নাসিম

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন থেকে পালানোর পাঁয়তারা করছে বলে মঙ্গলবার দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘ভোট গ্রহণের আগেই বিএনপি নানা অজুহাত ও অভিযোগ তুলে মাঝপথে নির্বাচন থেকে পালানোর পাঁয়তারা করছে।’

নিজ নির্বাচনী এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন নাসিম।

সাবেক এ মন্ত্রী বলেন, আওয়ামী লীগ, বিএনপি, বামদলসহ অন্যরা নির্বাচনে অংশগ্রহণ করছে। আওয়ামী লীগ জনগণের দল, নির্বাচনে জনগণের কাছে যাবে। জনগণের রায় মেনে নেবে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান একটি অর্থবহ নির্বাচন। কিন্তু বিএনপি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না,’ বলেন তিনি।

শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে শীতার্ত মানুষ যেন কোনো কষ্ট না পায় সে জন্য দলের নেতা-কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে শীতবস্ত্র বিতরণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা গ্রামগঞ্জের দরিদ্র অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

‘এই শীতে আওয়ামী লীগ ছাড়া শীতার্ত মানুষের পাশে অন্য কোনো দল নেই। অথচ নির্বাচন এলেই ধানের শীষ মার্কা নিয়ে বিএনপিসহ অনেকেই এসে হাজির হন জনগণের কাছে। তারা ভোট চান, ভোট শেষ হলেই আবার মাঠ ছেড়ে চলে যান। কিন্তু আওয়ামী লীগ জনগণের দল, সুখে দুঃখে সবসময় জনগণের পাশে থাকে,’ বলেন নাসিম।

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন ও পিপুলবাড়িয়া বাজারে প্রস্তাবিত মনসুরনগর থানা আওয়ামী লীগ কার্যালয়ে তার নির্বাচনী এলাকার প্রায় এক হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন নাসিম।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অসিম কুমার সরকার, আওয়ামী লীগ নেতা এহসান, ছাত্রলীগ নেতা জাকিরুল ইসলাম লিমন, স্থানীয় ইউপি চেয়ারম্যান সহিদুল আলম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa