
ওই ঘটনায় নিশ্চিতভাবেই পুলিশের গাফিলতি রয়েছে বলেও পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। আজ বুধবার এক শুনানিতে এসব কথা বলেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ৩০ জুলাই।
গত ১৫ জুলাই কুমিল্লায় আদালতের এজলাসে বিচারকের সামনেই ছুরিকাঘাত করে ফারুক ( ২৮) নামে এক যুবককে হত্যা করা হয়। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালতে এ ঘটনা ঘটে।
নিহত মো. ফারুক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার অহিদ উল্লাহর ছেলে এবং ঘাতক হাসান জেলার লাকসাম উপজেলার ভোজপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



