সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। তার পদত্যাগ পত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মামনুর রহমান গত ২ ফেব্রুয়ারি ই-মেইলের মাধ্যমে পাঠানো চিঠিতে এবং বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি স্বহস্তে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে নিজেদের পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। তারা উভয়েই বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আরও পড়ুনঃ
এতে আরও জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে ইতোমধ্যে দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


