গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার রামনগর এলাকার একটি ভবনের নিচতলার কক্ষ থেকে পুলিশ বেসরকারি সংস্থা ব্র্যাকের এক মাঠকর্মীর ঝু লন্ত লা শ উদ্ধার করেছে। ওই মাঠকর্মীর নাম রনধীর তালুকদার (৩৪)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সনিপুর গ্রামের কৃষ্ণধন তালুকদারের ছেলে বলে জানা গেছে।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, একটি কক্ষের ভেতরে ছাদে রডের হুকের সঙ্গে রশিতে ঝু লন্ত অবস্থায় রয়েছে ওই মাঠকর্মীর লা শ।
নিচে বিছানায় একটি চিরকুট মিলেছে। সেখানে লেখা ছিল ‘আমার মৃ ত্যুর জন্য ম্যানেজার দায়ী’। আজ শুক্রবার লা শের ময়নাতদন্ত হওয়ার কথা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে তার ঝু লন্ত লা শ উদ্ধার করে। দরজা খোলা একটি কক্ষের ভেতর ছাদে রডের হুকে রশিতে ঝুলানো ছিল তার লা শ। ঘটনার সময় রনধীর তালুকদারের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুকন উদ্দিন একটি চিরকুট পাওয়ার কথা স্বীকার করে বলেন, লা শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। আজ শুক্রবার লা শের ময়নাতদন্ত করা হবে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



