দক্ষিণ সিনেমার জনপ্রিয় জুটি থলপতি বিজয় এবং তৃষা কৃষ্ণানকে নিয়ে আলোচনা যেন থামছেই না। রুপালি পর্দার এই রসায়ন কি এবার বাস্তব জীবনেও পূর্ণতা পেতে চলেছে? সম্প্রতি চেন্নাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন তোলপাড়। বিশেষ করে বিজয়ের স্ত্রী সঙ্গীতার বিবাহবিচ্ছেদের আবেদনের পর এই অনুমান এখন চরম পর্যায়ে।

সেই বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষা দুজনেই একই রঙের পোশাকে হাজির হয়েছিলেন। এই ‘রংমিলান্তি’ দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, তবে কি লুকোচুরি শেষ? এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনুরাগীর তৈরি করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, তামিলনাড়ুর নির্বাচনের পর বিজয় ও তৃষা তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এবং বিয়ের পিঁড়িতে বসবেন।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, সেই ভিডিওটিতে ‘লাইক’ দিয়েছেন তৃষার মা উমা কৃষ্ণান। নেটিজেনদের মতে, এটি কেবল একটি লাইক নয়, বরং মেয়ের নতুন সম্পর্কের প্রতি মায়ের পরোক্ষ সবুজ সংকেত। যদিও তৃষার একদল অনুরাগী দাবি করছেন, উমা কৃষ্ণান কেবল নিজের মেয়েকে সমর্থন জানাতেই ভিডিওটিতে লাইক দিয়েছেন, বিয়ের বিষয়টি নিশ্চিত করতে নয়।
আরও পড়ুনঃ
দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে আবেদন করেছেন বিজয়ের স্ত্রী সঙ্গীতা। তাঁর অভিযোগের তির ছিল তৃষার দিকেই। এই টানাপোড়েনের মাঝে বিজয় ও তৃষার ঘনিষ্ঠতা ভিন্ন মাত্রা যোগ করেছে। তবে কি পর্দার এই কালজয়ী জুটি এবার সংসার পাততে চলেছেন? উত্তরের অপেক্ষায় এখন গোটা দক্ষিণী সিনেমা পাড়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


