স্পোর্টস ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন লিওনেল মেসি। এক সপ্তাহের বেশি সময় ধরে নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি। আর প্রতি দিনই ফুটবলপ্রেমীরা ভিড় করছেন তার বাড়ির সামনে। সবাই তাকে একবার দেখতে চাইছেন। তাকে সামনে থেকে অভিনন্দন জানাতে চাইছেন তারা। সই বা ছবি তোলার আবদার তো রয়েছেই।

মেসি

Advertisement

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ছিল মেসির এক ভাতিজির জন্মদিনের অনুষ্ঠান। ফুটবলের ব্যস্ততার জন্য বেশির ভাগ পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন না মেসি। এখন অবসর সময় কাটাচ্ছেন তিনি। তাই ভাতিজির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হারাতে চাননি।

ওই অনুষ্ঠানে যেতে বেরও হন তিনি। এ পর্যন্ত সব ঠিকই ছিল। বিপত্তি হলো রাস্তায় বের হওয়ার পর। মেসিকে দেখেই প্রচুর মানুষ তার গাড়ি ঘিরে ধরেন। মেসির বাড়ির সামনের রাস্তা একরকম অবরুদ্ধ হয়ে যায়। সবাই মেসি, মেসি বলে চিৎকার করতে থাকেন। ভক্তদের এই ভালোবাসায় মধুর বিড়ম্বনায় পড়েন আর্জেন্টিনার অধিনায়ক।

গাড়ি নিয়ে বেশ কিছুক্ষণ এগোতেই পারেননি তিনি। নিজেই গাড়ি চালাচ্ছিলেন মেসি। গাড়ি থামিয়ে দিতে হলেও মেসি অবশ্য বিরক্ত হননি। ভক্তদের উদ্দেশে হাসি মুখেই হাত নাড়েন। ভক্তদের ভিড়ে তার আটকে পড়ার ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বড়দিন এবং নতুন বছর পরিবারের সঙ্গে দেশে কাটানোর জন্য ক্লাব থেকে বাড়তি ছুটি নিয়েছেন মেসি। তাকে ১ জানুয়ারি পর্যন্ত ছুটি দে পিএসজি। সম্ভবত ৩ জানুয়ারি দলের অনুশীলনে যোগ দিতে পারেন। ক্লাবের হয়ে মাঠে নামতে আরও সপ্তাহ দুয়েক লাগতে পারে তার। বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষ তথা তার ক্লাবের সতীর্থ কিলিয়ান এমবাপে অবশ্য দলের সঙ্গে নিয়মিত অনুশীলন শুরু করেছেন বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর থেকেই।

মেসি-নেইমার বিহীন পিএসজি নতুন বছরে হার দিয়ে শুরু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google