Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় বিতর্কিতদের নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
জাতীয়

বিতর্কিতদের নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

By Shamim RezaDec 21, 2019, 2:07 PM Asia/DhakaUpdated:Dec 21, 2019, 2:07 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মাদক, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছিল তা থেমে যায়নি বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘কিছু কিছু নেতা বিশৃঙ্খলা করেন। তা বন্ধ করতে হবে। আমাদের দলে লাখ লাখ কর্মী আছে, বিতর্কিতদের দলে দরকার নেই। বসন্তের কোকিলেরা সুসময়ে থাকবে, দুঃসময়ে তাদের পাওয়া যাবে না।’

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের ২১তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘দল শক্তিশালী না হলে সরকার শক্তিশালী হবে না। শক্তিশালী সরকারের জন্য দল শক্তিশালী হতে হবে।’ এ জন্য দলকে শক্তিশালী করতে সবার প্রতি তাগিদ দেন সাধারণ সম্পাদক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। অপকর্ম যারা করেন কখন যে ধরা পড়বেন বলতে পারবেন না। দলে যারাই অপরাধী সবাই নজরদারিতে আছেন। সবাইকে ধরা হবে।’

হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে পাশে পেয়েছেন জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় শুরু হয় কাউন্সিল অধিবেশন। শুরুতেই তিনি তৃণমূল থেকে দলকে শক্তিশালী করে গড়ে তোলার আহবান জানান। পরে সাধারণ সম্পাদককে তার প্রতিবেদন উপস্থাপনের আহবান জানান।

কাউন্সিল অধিবেশনে প্রায় সাত হাজার কাউন্সিলর যোগ দিয়েছেন। আজ তাদের মতামতের ভিত্তিতে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। এ সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী তিন বছর দলটির নেতৃত্ব দিবেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রধানমন্ত্রী

বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

May 22, 2026, 6:23 PM Asia/Dhaka
বাস্তবায়ন

ধর্ষণ প্রতিরোধে কোরআনের আইন বাস্তবায়ন চাইলেন এমপি আমির হামজা

May 22, 2026, 5:27 PM Asia/Dhaka
বাঁধ

টাঙ্গাইলে ৫০ কোটি টাকায় যমুনা বাঁধ নির্মাণ করা হবে : পানি সম্পদমন্ত্রী

May 22, 2026, 4:30 PM Asia/Dhaka
Latest News
প্রধানমন্ত্রী

বাসভবন থেকে হেঁটে রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

বাস্তবায়ন

ধর্ষণ প্রতিরোধে কোরআনের আইন বাস্তবায়ন চাইলেন এমপি আমির হামজা

বাঁধ

টাঙ্গাইলে ৫০ কোটি টাকায় যমুনা বাঁধ নির্মাণ করা হবে : পানি সম্পদমন্ত্রী

বিক্ষোভ

পল্লবীতে বিক্ষোভ ও প্রতিবাদ, কুলখানিতে অংশ নিতে গ্রামে গেলেন রামিসার বাবা-মা

হজ পালন

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

ঈদযাত্রা

ঈদুল আজহা সামনে রেখে ঈদযাত্রা স্বস্তির হবে : সড়কমন্ত্রী

মারা

‘ঝিনাইদহে আমাকে কিল-ঘুসি মারা হয়, নিয়ে গেছে ফোন-মানিব্যাগ’

গুলি

এবার লালমনিরহাট সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

হামলা

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

Ramisa

রামিসা হত্যা: আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp