Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বিতর্কিত ইউএনও আসিফ ইমতিয়াজকে স্ট্যান্ডরিলিজ
জাতীয়

বিতর্কিত ইউএনও আসিফ ইমতিয়াজকে স্ট্যান্ডরিলিজ

By iNews DeskSep 6, 2019, 12:05 AM Asia/DhakaUpdated:Sep 6, 2019, 12:05 AM Asia/Dhaka3 Mins Read
Advertisement

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিতর্কিত ইউএনও আসিফ ইমতিয়াজকে বদলিপূর্বক স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। আগামী রোববারের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে তিনি স্ট্যান্ডরিলিজ হয়েছেন বলে গণ্য হবেন।

গুরুতর অসদাচরণের অভিযোগে তাকে ওএসডি করার কথা থাকলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সহকারী নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রসঙ্গত, ‘প্রেমিকার নামে ইউএনওর গোপন অ্যাকাউন্ট’ শিরোনামে বৃহস্পতিবার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের টনক নড়ে।

এর আগে ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদন সম্প্রতি মাঠ প্রশাসন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। বিলম্বে হলেও এ সংক্রান্ত নথিটি সংশ্লিষ্ট শাখা থেকে বুধবার সদয় সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হয়। নিয়মানুযায়ী বিভাগীয় মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নথিটি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর কথা।

সূত্রমতে, জেলা প্রশাসনের তদন্ত কমিটি ২টি অভিযোগের সত্যতা পেয়েছে। একটি হল, প্রেমিকার সম্মতি ছাড়াই গোপনে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে অস্বাভাবিক টাকা লেনদেন। এছাড়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযোগকারী নারীর সঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে সময় কাটানো।

এদিকে এ বিষয়ে গতকাল ও যমুনা টিভিতে তথ্যসমৃদ্ধ সংবাদ প্রকাশিত হলে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে।

গত মাসে জামালপুর জেলার ডিসি আহমেদ কবীর এর বিরুদ্ধে অফিসের নারী কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল হওয়ার পর এবার তাহিরপুর ইউএনও আসিফ ইমতিয়াজের এই ঘটনা আগুনে ঘি ঢালার অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সবার ধারণা ছিল, অভিযুক্ত ইউএনও আসিফ ইমতিয়াজকে ওএসডি করা হবে। কিন্তু রহস্যজনক কারণে তাকে ঢাকায় বদলি করায় অনেকে ক্ষোভ অসন্তোষ প্রকাশ করেন।

তারা বলেন, তদন্ত প্রতিবেদন ছাড়াও ইউএনও’র ফোনালাপের যে রেকর্ড সর্বত্র ভাইরাল হয়েছে তাতে তাকে ন্যূনপক্ষে ওএসডি করা উচিত ছিল।

এদিকে এ বিষয়ে ভুক্তভোগী নারী বৃহস্পতিবার বলেন, ‘আসিফ ইমতিয়াজকে ঢাকায় একটি মন্ত্রণালয়ে বদলি করায় তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েছেন। কেননা, তিনি যদি এখনও কোনো কর্মস্থলে বহাল থাকেন তাহলে ক্ষমতার প্রভাব খাটিয়ে তদন্ত ও প্রশাসনিক শাস্তির প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করবেন। এমন আশঙ্কা ছাড়াও ভুক্তভোগী নিজেকে নিরাপদ মনে করছেন না বলে দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করাসহ আসিফ ইমতিয়াজের প্রাপ্য শাস্তি চান।

ভুক্তভোগীর নারীর সঙ্গে পরিচয়ের সময় আসিফ ইমতিয়াজ চট্টগ্রামে জেলা প্রশাসকের কার্যালয়ে এলএ শাখায় ভ‚মি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক পরিচয়ের সূত্র ধরে তিনি তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকার বিভিন্ন স্থানে ফ্ল্যাট ও আবাসিক হোটেল ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ততদিনে গোপনে বিয়েবহির্ভূত বিষয়টি অনৈতিক সম্পর্কের বিষয়টি ঘনীভূত হয়ে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করতে না চাইলে বিপত্তি ঘটে। ভুক্তভোগী নারী প্রতিকার চেয়ে গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দেন।

এরপর মন্ত্রণালয়ের নির্দেশে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদকে প্রধান করে ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এছাড়া অভিযোগ রয়েছে, আয়বহির্ভূত লাখ লাখ টাকা ব্যাংকে রাখার জন্য তিনি তার প্রেমিকার নামে চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি বেসরকারি ব্যাংকের স্থানীয় শাখায় হিসাব খোলেন। যার নম্বর ২০৪৩৩০০০৩৫৬। ঋণ নিয়ে দেয়ার কথা বলে ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি ব্যবহার করে হিসাবটি খোলা হয়। ওই সময় জমি অধিগ্রহণের বিপুল পরিমাণ ঘুষ কমিশনের কিছু অর্থ ওই অ্যাকাউন্টে লেনদেন করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে পরিচয় গোপন রাখার শর্তে অনেক তথ্য দিলেও বাস্তবে তদন্ত প্রতিবেদনে বিষয়টির গভীরে যাননি। সূত্রঃ যুগান্তর

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

May 23, 2026, 6:44 PM Asia/Dhaka
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

May 23, 2026, 6:18 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

May 23, 2026, 5:11 PM Asia/Dhaka
Latest News
রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

nasiruddin-patwari

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রী

দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রিক ভেহিক্যাল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

Tamanna

‘এর চেয়ে ক্র .স .ফা .য়া .রে মে .রে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?’

আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর : আইনমন্ত্রী

News

ভাঙন ঠেকাতে যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

বিআরটিএ

গণপরিবহন চালকদের জন্য সতর্কবার্তা

Tarek

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp