
আজ বুধবার (২৪ জুলাই) সরকারি ব্যবস্থাপনায় কূটনীতিকরা কয়েকটি ধ্বংসযজ্ঞের স্থান পরিদর্শন করবেন।
ধারণা করা হচ্ছে, বিটিভি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডেটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা ও মেট্রোরেল স্টেশনের মধ্যে কয়েকটি ধ্বংসযজ্ঞের স্থান কূটনীতিকদের সরেজমিনে দেখানো হবে।
এ প্রসঙ্গে মঙ্গলবার (২৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বিটিভি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডেটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা, মেট্রোরেল স্টেশনে হামলা হয়েছে, পোড়ানো হয়েছে। এগুলো রাষ্ট্রের অর্থাৎ জনগণের সম্পত্তির ওপর হামলা। এসব ফুটেজ ও তথ্য আমরা বিদেশে আমাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি ও সরকারকে জানানোর ব্যবস্থা নিয়েছি। বুধবার বিদেশি কূটনীতিকদের কয়েকটি ধ্বংসযজ্ঞের স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
মালয়েশিয়া বাংলাদেশে পেরোডুয়া গাড়ি তৈরি করতে পারে : প্রধানমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



