বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। দলটির নেতারা বলেছেন, বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ করে তুলবে এবং দ্রব্যমূল্যের ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে।

খেলাফত মজলিস

Advertisement

বুধবার (৩ জুন) খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বিইআরসি পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছে। এতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।

নেতৃদ্বয় বলেন, বিদ্যুতের এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়বে, ফলে দ্রব্যমূল্য নতুন করে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

তারা অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী এবং জনগণের জন্য অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বিবৃতিতে খেলাফত মজলিস সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য কমানোর দাবি জানায়। একইসঙ্গে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে আসতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.