Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ মেয়র আতিকের
জাতীয়

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ মেয়র আতিকের

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 21, 2022Updated:July 21, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: বিনা প্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও এসিসহ অন্যান্য সকল বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম
ফাইল ছবি
Advertisement

‘বিশ্বব্যাপী বিদ্যুতের সংকট তীব্র হচ্ছে। বিশ্বজুড়ে চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে যে নির্দেশনা দিয়েছেন আমাদের সবাইকে সেই নির্দেশনা মেনে বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সকলকে সংযমী হতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমার কক্ষ থেকে শুরু করে প্রতিটি কক্ষেই কর্মকর্তারা রুমে প্রবেশের পূর্বে সকল বাতি, পাখা, এসি বন্ধ রাখবে। কক্ষে প্রবেশের পরে প্রয়োজন অনুসারে সেগুলো চালু করবে। তবে এসির তাপমাত্রা কোনভাবেই ২৫ এর নিচে রাখা যাবে না।’

আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ পাইকারি কাঁচাবাজারটি গাবতলীতে স্থানান্তরের লক্ষ্যে ডিএনসিসির আওতাধীন গাবতলী পাইকারী কাঁচাবাজার এলাকা পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন।

বিদ্যুৎ সাশ্রয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বিদ্যুতের অপচয় বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে খরচ অনেকাংশে কমানো সম্ভব। দয়া করে কেউ অফিস ও বাসা বাড়িতে বিদ্যুতের অপচয় করবেন না।’

কারওয়ান বাজারের পাইকারি কাঁচাবাজারটি ঢাকার প্রান্তে স্তানান্তরের যৌক্তিকতা তুলে ধরে ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে পাইকারী কাঁচাবাজার গুলোকে শহরের প্রান্তে নিয়ে যেতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি বাজারে আসা পণ্যবাহী গাড়িগুলো শহরে প্রবেশ না করলে যানজট অনেকাংশেই কমে যাবে এবং পাশাপাশি দ্রব্যমূল্যও হ্রাস পাবে।’

তিনি আরও বলেন, ‘কারওয়ান বাজারস্থ পাইকারি কাঁচাবাজার গাবতলীতে স্থানান্তরের লক্ষ্যে আমরা সরেজমিনে পরিদর্শনে এসেছি। পাইকারী ব্যবসায়ীদের সাথেও আমরা আলোচনা করবো। ব্যবসায়ীরা যেন কোনভাবে ক্ষতিগ্রস্থ না হয় এবং ঢাকাকেও যেন আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা যায়, সেটি বিবেচনা করেই পরিকল্পনা করা হবে। আমরা সকল অংশীজনদের স্বার্থ বিবেচনায় নিয়ে কি কি চ্যালেঞ্জ আছে- সেগুলো খতিয়ে দেখে তারপরেই সিদ্ধান্ত নিব।’

পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

পরিদর্শনকালে অন্যান্যের সাথে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলর এবং উর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa