Advertisement

জুমবাংলা ডেস্ক: ঢাকা হতে পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে যাওয়া ব্যক্তিদেরকে লকডাউনের বিধিনিষেধ প্রত্যাহারের পরেই ঢাকায় ফেরার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি আজ (১৪ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম ঈদ জামাতে অংশগ্রহণ পরবর্তী গণমাধ্যমকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এই অনুরোধ জানান।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘নাড়ির টানে যারা ঢাকার বাইরে বাবা-মা’র কাছে, পরিবারের কাছে ঈদ করতে গিয়েছেন; যেহেতু লকডাউনের বিধিনিষেধ রয়েছে, সেহেতু বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরেই আপনাদেরকে ঢাকায় ফেরার অনুরোধ করছি।’

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পরে আজ আমরা ঈদ-উল-ফিতর উদযাপন করছি। আমি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

মেয়র তাপস আরও বলেন, ‘আমরা করোনা মহামারীর মাঝে ঈদ উদযাপন করছি। সুতরাং সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

এ সময় মেয়রের সাথে অন্যান্যের মধ্যে রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাদসিক সচিব আকরামুজ্জামান, ঢাদসিক মেয়রের কনিষ্ঠ পুত্র শেখ ফজলে নাশওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.