Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিপদে পড়লে সবার আগে মাশরাফি ভাইকেই ফোন করব : তামিম
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিপদে পড়লে সবার আগে মাশরাফি ভাইকেই ফোন করব : তামিম

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 14, 20202 Mins Read

বিপদে পড়লে সবার আগে মাশরাফি ভাইকেই ফোন করব : তামিম

Advertisement

স্পোর্টস ডেস্ক : জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বর্তমান অধিনায়ক তামিম ইকবালের সম্পর্ক খুবই ঘনিষ্ট।  তামিম এর আগে বারবার মাশরাফিকে তার ‘মেন্টর’ হিসেবে উল্লেখ করেছেন। অধিনায়ক মাশরাফির বিদায়ী ম্যাচে তামিমই কাঁধে তুলে নিয়েছিলেন প্রিয় অধিনায়ককে। মাশরাফির নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে নতুন উচ্চতায় উঠেছিল বাংলাদেশ। এবার নতুন দায়িত্ব পেয়ে মাশরাফির দেখানো পথেই চলবেন তামিম। যখনই বিপদ হবে, শরণ করবেন মাশরাফিকে।

আজ শনিবার সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘একদিক থেকে আমি খুব ভাগ্যবান, ওনার (মাশরাফি) সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। কাছ থেকে অনেক কিছু দেখেছি। একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। তার চিন্তা, ধরণ এসব একটু হলেও জানি। আমি চেষ্টা করব যতটা সম্ভব তার কাছ থেকে নেওয়ার। তার মতো নেতৃত্ব দেওয়া খুব কঠিন। তবে আমি যদি কখনও বিপদে পড়ি, প্রথমেই তাকে ফোন করব। তার কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করব।’

মাঠের ভেতরে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সিদ্ধান্তের ক্ষেত্রে বারবার দারুণ ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের প্রমাণ দিয়েছেন মাশরাফি। তামিমের কাছে এটি অবশ্য আপেক্ষিক বিষয়, ‘আমার যদি ১০টি ভালো গুণ থাকে, কিন্তু দল ভালো না করে, ওই ১০ ভালো গুণ কখনও সামনে আসবে না। নেতিবাচকগুলোই সামনে আসবে। মাশরাফি ভাইয়ের ২০টি ভালো গুণ ছিল। সবকিছু সামনে কেন এসেছে? কারণ তার দল ভালো করেছে। নিজেও ভালো করেছেন। যখন দল ভালো করে, অধিনায়ক নিজে ভালো করেন, তখন তার সব ভালো গুণ সামনে চলে আসে।’

তবে মাশরাফি যে মানদণ্ড বেঁধে দিয়েছেন, সেটা ছোঁয়া কঠিন হবে বলে জানান তামিম। তিনি বলেন, ‘তাকে স্পর্শ করা হবে খুব কঠিন। এখনই যদি আমার কাছে আশা করেন যে ওই লেভেলে চলে যেতে হবে, তাহলে সেটি আমার প্রতি আনফেয়ার হবে। আমি চেষ্টা করব। বলছি না যে আমি পারব না বা এই দল পারবে না। তবে সময় লাগবে। এটি এমন ব্যাপার যে রাতারাতি বদলানো যায় না। পৃথিবীর সব জায়গায় দেখতে পারেন। আশা করব, যত কম সময় আমার লাগবে, তত ভালো হবে আমার জন্য, দলের জন্যও।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa