Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বিপসট পরিদর্শন করলেন বিদেশি সামরিক কর্মকর্তাবৃন্দ
জাতীয়

বিপসট পরিদর্শন করলেন বিদেশি সামরিক কর্মকর্তাবৃন্দ

By Hasan MajorApr 12, 2021, 9:08 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বহুজাতিক সামরিক অনুশীলন ‘শান্তির অগ্রসেনার’ অংশ হিসাবে আজ (১২ এপ্রিল) বিকালে রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন বিদেশি সামরিক কর্মকর্তাবৃন্দ।

ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে, ভুটান সেনাবাহিনীর ডেপুটি চীফ অফ অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল দরজি রিনচেন, জাতিসংঘ মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড মিশন ইন সেন্ট্রাল আফ্রিকা (মিনুসকা), মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড মিশন ইন মালি (মিনুসমা) এবং ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদানের ফোর্স কমান্ডারগণসহ দেশি/বিদেশি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের অভ্যর্থনা জানান বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা।

পরিদর্শনে আগত অতিথিবৃন্দ বিপসটের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অবলোকন করেন এবং প্রতিষ্ঠানটির কমান্ড্যান্ট এর সাথে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশিক্ষণের বিষয়ে মতবিনিময় করেন।

বিপসট বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশন, শান্তি ও নিরাপত্তা বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

পরিদর্শনের অন্যতম বিষয়বস্তু হিসেবে বিপসট এর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম উপস্থাপন ছাড়াও বর্তমান সময়ের শান্তিরক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ম্যানডেট- প্রতিকূল পরিস্থিতির আলোকে ‘বেসামরিক জনগণের নিরাপত্তা’ সংক্রান্ত বাস্তবধর্মী অভিযানের একটি মহড়া প্রদর্শন করা হয়।

পরিদর্শনকালে বাংলাদেশের আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেঃ জেনারেল এস এম মতিউর রহমান ছাড়াও সেনাসদরের বিভিন্ন পরিদপ্তরের পরিচালকগণও উপস্থিত ছিলেন। আগত বিদেশি অতিথিবৃন্দ বিপসট এর প্রশিক্ষণের মান ও প্রশিক্ষণ সুবিধাদি এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের মহতি অবদানের ভূয়সী প্রশংসা করেন।-আইএসপিআর

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

May 23, 2026, 6:44 PM Asia/Dhaka
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

May 23, 2026, 6:18 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

May 23, 2026, 5:11 PM Asia/Dhaka
Latest News
রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

nasiruddin-patwari

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রী

দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রিক ভেহিক্যাল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

Tamanna

‘এর চেয়ে ক্র .স .ফা .য়া .রে মে .রে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?’

আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর : আইনমন্ত্রী

News

ভাঙন ঠেকাতে যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

বিআরটিএ

গণপরিবহন চালকদের জন্য সতর্কবার্তা

Tarek

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp