Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিপাকে পাসপোর্ট অধিদপ্তর
জাতীয়

বিপাকে পাসপোর্ট অধিদপ্তর

By Saiful IslamMay 30, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশের সব নাগরিককে ই-পাসপোর্টের আওতায় আনতে গিয়ে বিপাকে পাসপোর্ট অধিদপ্তর। তথ্যগত ভুল সংশোধন করতে পাসপোর্ট অধিদপ্তরে আবেদনের হিড়িক। এমনকি বিদেশি মিশনগুলোতেও ১৫ হাজারের বেশি প্রবাসী পাসপোর্টের তথ্য পরিবর্তনের আবেদন করেছেন।

এমন অবস্থায় বড় ধরনের তথ্যের গরমিল সংশোধন করতে না পারায় ই-পাসপোর্টের বদলে এমআরপিতে থাকতে বাধ্য হচ্ছে অধিদপ্তর। মানবপাচার ও পাসপোর্টের মান কমে যাওয়ার শঙ্কা থাকায় এটি করা হচ্ছে।

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস। লকডাউনের মধ্যে সীমিত পরিসরে জরুরি সেবা দিয়ে যাচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। অধিকাংশ মানুষ আসছেন পাসপোর্টের তথ্যগত ভুলসহ নানা জটিলতা নিয়ে।

এদের বেশিরভাগেরই জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের তথ্যের মিল নেই, আবার যারা আগে পাসপোর্ট দিয়ে বিদেশে ভ্রমণ করেছেন তাদের ই-পাসপোর্টের সঙ্গে তথ্য না মেলায় আটকে গেছে পাসপোর্ট।

ভুক্তভোগীরা বলেন, পাসপোর্ট করেছি জাতীয় পরিচয়পত্রের আগে জন্মনিবন্ধন দিয়ে। এখন জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নাম মিলাতে গিয়ে বিপদে পড়ে যাচ্ছি। অনেকবার আসার পরও তারা বলছে, নামে সমস্যা হয়েছে। এজন্য অনেক টাকাও চায়।

এই যখন দেশের অবস্থা তখন বিদেশে মিশনগুলোতে যার সংখ্যা প্রায় ১৫ হাজার, কেউ কেউ চান আংশিক পরিবর্তন। তবে অনেকেই আমূল বদলে ফেলতে চান যাবতীয় তথ্য। এমন বাস্তবতায় প্রবাসীদের জটিলতায় পড়ার যেমন শঙ্কা রয়েছে, তেমনি এই সুযোগের ফলে মানবপাচার উৎসাহিত হতে পারে।

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে বয়স বাড়িয়ে সুবিধা নিতে চায় অনেকে। নাম পরিবর্তন করেও অনেকে সুবিধা নিতে চায়। কিন্তু এই সুযোগটা যদি আমরা সব উন্মুক্ত করে দেই, তবে দেশের পাসপোর্টের মান থাকবে না। এমন হলে কোনো দেশ আর ভিসা দেবে না।

এমন বাস্তবতায় ৫ বছর পর্যন্ত বয়স পরিবর্তন, নিজ নাম, বাবা-মার নাম পরির্তনের জন্য নির্ভুল জাতীয় পরিচয়পত্র অথবা শিক্ষা সদন প্রয়োজন হবে। সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করেছে পাসপোর্ট অধিদপ্তর।

বিদেশে অবস্থান করা প্রবাসীরা সেই দেশের স্থানী সনদ, চাকরির আইডি কার্ড, শিক্ষার্থী সনদ, এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে দূতাবাসের জমা দিয়ে সংশোধনের আবেদন করতে পারবেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

February 6, 2026
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
Latest News
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.