স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ চলাকালেই জানা যায়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের  (বিপিএল) আগামী আসর অর্থাৎ সপ্তম আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। বিশ্বকাপ জেতার পর মরগান চলে গেছেন অনন্য উচ্চতায়। তাকে নিয়ে তাই বাড়তি উন্মাদনা বিপিএল-সংশ্লিষ্টদের মাঝে।    

Advertisement

তবে মরগান এলে অধিনায়ক বাছাই করা নিয়ে মধুর ঝামেলায় পড়বে ঢাকা ডায়নামাইটসের ফ্র্যাঞ্চাইজি। দলটির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, যার হাত ধরে এসেছে একটি
শিরোপাও। মরগান আবার খোদ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সাকিবকে রেখে মরগানকে কিংবা মরগানকে রেখে সাকিবকে অধিনায়কত্বের ভার দিতে হলে বেশ ভাবতে হবে ঢাকার দলটির কর্তৃপক্ষকে!

অবশ্য তা ভাবার জন্য যথেষ্ট সময় পাচ্ছে দলটি। ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নাজিম জানিয়েছেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ আমাদের
সঙ্গে সাকিবও আছে এবং অনেকদিন থেকেই তিনি নেতৃত্ব দিয়ে আসছেন।’

মরগান সপ্তম বিপিএলের পুরো আসরেই খেলার কথা রয়েছে। তাকে দলে ভেড়ানোর বিষয়ে সংবাদমাধ্যমকে নাজিম বলেন,  ‘সীমিত ওভারে মরগানের অভিজ্ঞতার কথা বিচার করে
তাকে আমরা দলে নিয়েছি। আশা করছি মরগান পুরো মৌসুমেই খেলতে পারবেন।’  

প্রসঙ্গত, চলতি বছরের শেষদিকে শুরু হবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগটির সপ্তম আসর। আর এই আসরের মাধ্যমে বিপিএলে মরগান খেলতে
যাচ্ছেন প্রথমবারের মতো। একবারের শিরোপাজয়ী দল ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.