স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে অংশ নেবে মোট ছয়টি দল। বিসিবি সভাপতির দেওয়া তথ্য অনুযায়ী আটটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি হতে দরপত্র জমা দিয়েছে। অচিরেই দলগুলো চূড়ান্ত হবে। তবে ইতোমধ্যে বিপিএলের পূর্ণাঙ্গ তথ্যাবলী, নিয়ম, খসড়া সূচি, ক্রিকেটারদের পারিশ্রমিকসহ সব তথ্য প্রকাশ করেছে বিসিবি।

বিপিএলে দেশীয় ও বিদেশি ক্রিকেটাদের পারিশ্রমিকের তালিকা প্রকাশ
ফাইল ছবি
Advertisement

সংস্থাটির নিজস্ব ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডট কমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার মোট ম্যাচ হবে ৩৪টি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। আগামী ২১ জানুয়ারি শুরু হবে বিপিএল, ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের শেষ চারে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচে থাকছে রিজার্ভ ডে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম পর্বের পর চট্টগ্রামে যাবে দলগুলো। চট্টগ্রাম পর্বের পর ফিরবে ঢাকায়। পরে ঢাকা থেকে সিলেটে যাবে পুরো বহর। সিলেট পর্ব শেষে ঢাকায় এসে সমাপ্ত হবে অষ্টম আসর।

এই আসরে প্রতিটি দলের খরচ ধরা হয়েছে ৫ কোটি টাকা। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে বিসিবির মাধ্যমে। এক বছরের জন্য ফ্র্যাঞ্চাইজ ফি ১৬ কোটি টাকা। ক্রিকেটারদের পারিশ্রমিক ৪ কোটি টাকা।

ড্রাফট থেকে সর্বোচ্চ ১৪ জন দেশীয় ক্রিকেটার নিতে পারবে দলগুলো, সর্বনিম্ন ১০ জন। বিদেশিদের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ জন, সর্বনিম্ন ৩ জন। তবে একাদশে অবশ্যই ৩ জন বিদেশি ক্রিকেটার থাকতে হবে।

দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকও নির্ধারিত করে দিয়েছে বিসিবি। দেশীয়দের মধ্যে ড্রাফট থেকে এ-প্লাস ক্যাটাগরির সর্বোচ্চ পারিশ্রমিক ৫০ লাখ টাকা, সর্বনিম্ন ‘ই’ ক্যাটাগরিতে ৫ লাখ টাকা। বিদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক এ-প্লাস ক্যাটাগরিতে ৭৫ হাজার ডলার, যা টাকার অংকে ৬৪https://zoombangla.com/ লাখ ৫০ হাজার টাকা। সর্বনিম্ন ‘ডি’ ক্যাটাগরিতে ২০ হাজার ডলার, টাকার অংকে ১৭ লাখ ২০ হাজার টাকা।

প্রত্যেক দলের হেড কোচ ১০ লাখ টাকা পারিশ্রমিক পাবেন। দুই সহকারী কোচ, তারা পাবেন আড়াই লাখ টাকা করে, ফিজিও ২ লাখ, ট্রেনার ২ লাখ, কম্পিউটার অ্যানালিস্ট ২ লাখ টাকা করে পাবেন।

লজিস্টিকস ম্যানেজার, টিম ম্যাসেয়ার, টিম বয়দের পারিশ্রমিকও বিসিবি ঠিক করে দিয়েছে। ক্রিকেটাররা দৈনিক ভাতা পাবেন ৪ হাজার টাকা করে। নেট বোলাররা পাবেন প্রতিদিন ৭০০ টাকা করে।

বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক

দেশীয় ক্রিকেটার
ক্যাটাগরি        পারিশ্রমিক        সংখ্যা
এ-প্লাস        ৫০ লাখ টাকা     ১ জন
এ            ২৫ লাখ টাকা    ১ জন
বি            ১৮ লাখ টাকা    ২ জন
সি            ১২ লাখ টাকা    ২ জন
ডি            ৮ লাখ টাকা        ৩ জন
ই            ৫ লাখ টাকা        ৫ জন

বিদেশি ক্রিকেটার
ক্যাটাগরি        পারিশ্রমিক        টাকায়
এ-প্লাস (১ জন)    ৭৫ হাজার ডলার     ৬৪ লাখ ৫০ হাজার টাকা
এ (১ জন)        ৫০ হাজার ডলার    ৪৩ লাখ টাকা
বি (১ জন)        ৪০ হাজার ডলার    ৩৪ লাখ ৪০ হাজার টাকা
সি (১ জন)        ৩০ হাজার ডলার    ২৫ লাখ ৮০ হাজার টাকা
ডি (১ জন)        ২০ হাজার ডলার    ১৭ লাখ ২০ হাজার    টাকা
(১ ডলার ৮৬ টাকা ধরে)

কাঁচা বাদামের পর সেই ভুবনের নতুন গান ‘আমি বাদাম বেচে খাই’ (ভিডিও)

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.