
কুমিল্লার শিরোপা জয়ে তামিমের অবদান ছিল সবচেয়ে বেশি। টুর্নামেন্টের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তামিম। ১০টি চার ও ১১টি ছক্কায় তাঁর খেলা অপরাজিত ৬১ বলে ১৪১ রানের মহাকাব্যিক ইনিংসটিই কুমিল্লাকে শিরোপা এনে দিয়েছিল। তবু বিপিএলের আগামী আসরের জন্য তামিমকে ধরে রাখেনি কুমিল্লা।
বিপিএলে কুমিল্লা ছাড়াও চিটাগং ভাইকিংস, দুরন্ত রাজশাহীর হয়ে খেলেছেন তামিম। এরমধ্যে ভাইকিংসের অধিনায়কত্ব পালন করেছেন তিনি। তামিমের মতো মুশফিকুর রহিমের ঠিকানাও বদলেছে। গত আসরে ভাইকিংসের হয়ে খেলা দেশসেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান এবার খেলবেন তামিমের পুরনো দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



