
শিশির আরও লেখেন, আজ আমাদের বিয়ের ৮ বছর হলো। অথচ আমার মনে হয় আমরা একে অপরকে কত আগে থেকে জানি। আমাদের পরিচয় খুব অল্প বয়সে হয়েছিল। তবে আমরা একে অন্যের হাত ধরে রাখার প্রতিজ্ঞা করেছিলাম।
সাকিবপত্নী যোগ করেন, আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। আমার ইচ্ছে, বুড়ো বয়সে আমরা একে অন্যের পাকা চুল টেনে তুলব। আমাদের চোখে আমরা এখনো সেই ২০ বছর বয়সের জুটি। এই শুরুটা কখনই থেমে যাওয়া উচিত নয়।
নিজের স্বপ্নের কথা জানিয়ে শিশির লেখেন, সবকিছু আমার ডায়েরির ছোট্ট একটা অংশ। আমি এটা একদম শেষ পর্যন্ত চালিয়ে যেতে চাই। শুভ বিবাহবার্ষিকী স্বামী। আমি তোমাকে ভালোবাসি এবং সন্তানদের নিয়ে আমরা যে ছোট্ট একটি পৃথিবী তৈরি করেছি সেটাকেও। আলহামদুলিল্লাহ।
বিয়ে করার জন্য ১২-১২-১২ এর মতো বিরল তারিখ বেছে নিয়েছিলেন সাকিব-শিশির। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই তারিখেই দু’জনের আকদ হয়। খুব ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া আর কেউ সাকিবের বিয়েতে আমন্ত্রণ পাননি।
সাকিব-শিশির দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের নভেম্বরে আসে পরিবারের প্রথম সদস্য আলাইনা হাসান অব্রি। এরপর চলতি বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



