
বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সাকিব।
তিনি পোস্টে লিখেছেন, ৮ বছরে একসঙ্গে ৩ বাচ্চার দেখাশোনা করায় তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে কতটা ভালোবাসি তা বলতে পারব না তবে আমি তোমাকে একটি কথা বলতে পারি যে তোমার সাথে আমার জীবনের দীর্ঘতম জুটি গড়ব। আমার জীবনে তুমিই সবচেয়ে বড় প্রাপ্তি। ভালোবাসি তোমায়।
সাকিব-শিশিরের সংসারে রয়েছে দুইটি কন্যাসন্তান। ২০১৫ সালের ৯ নভেম্বর তাদের ঘরে আসে প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। এছাড়া চলতি বছরের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন সাকিব। এদিন তার স্ত্রী শিশিরের কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে আরেক কন্যা সন্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



