Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক বিবিসির সেরা ১০০ নারীর তালিকায় ২ বাংলাদেশি
আন্তর্জাতিক জাতীয়

বিবিসির সেরা ১০০ নারীর তালিকায় ২ বাংলাদেশি

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 24, 2020Updated:নভেম্বর 24, 20202 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে অনুপ্রেরণা সৃষ্টিকারী এবং প্রভাবশালী ১০০ নারী নিয়ে ২০২০ সালে বিবিসির তৈরি করা তালিকায় জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশি। খবর ইউএনবি’র।

তারা হলেন সাবেক যৌন কর্মী রিনা আক্তার এবং শিক্ষক রিমা সুলতানা রিমু।

কোভিড-১৯ মহামারির সময়ে ঢাকায় কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া যৌন কর্মীদের মাঝে প্রতি সপ্তাহে ৪০০ জনের জন্য চাল, সবজি, ডিম ও মাংসসহ খাবার সরবরাহ করেছে রিনা ও তার সাহায্যকারী দল।

বিবিসিকে তিনি বলেন, ‘লোকজন আমাদের পেশাকে ছোটো করে দেখে কিন্তু আমরা এটি করি খাবার কেনার জন্য। আমি চেষ্টা করছি যাতে এ পেশার কেউ না খেয়ে থাকে এবং তাদের বাচ্চাদের যেন এ কাজ করতে না হয়।’

অন্যদিকে, রিমু কক্সবাজারে ইয়াং উইমেন লিডার্স ফর পিসের সদস্য। এ কর্মসূচিটি গ্লোবাল নেটওয়ার্ক অব উইমেন পিসবিল্ডার্সের অংশ যার মূল উদ্দেশ্য সংঘাতময় দেশগুলো থেকে আসা যুব নারীদের ক্ষমতায়ন করে তাদের শান্তির জন্য নেতা ও কর্মী হিসেবে তৈরি করা।

রিমু তার মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি মোকাবিলায়। রোহিঙ্গা শরণার্থী বিশেষ করে যে নারী ও শিশুদের শিক্ষার সুযোগ নেই তাদের জন্য লিঙ্গ সংবেদনশীল ও বয়সভিত্তিক স্বাক্ষরতা কার্যক্রম পরিচালনা করেছেন তিনি।

সেই সাথে তিনি রেডিও সম্প্রচার ও নাটকের মাধ্যমে বিশেষ করে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তগুলো সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করেছেন।

তিনি বলেন, ‘আমি বাংলাদেশে লিঙ্গ সমতা আনতে অঙ্গীকারাবদ্ধ। অধিকার আদায়ের জন্য নারীর শক্তিতে আমি বিশ্বাস করি।’

বর্তমান অস্থির সময়ে পরিবর্তন ও ভিন্নতা আনার ক্ষেত্রে নেতৃত্ব দেয়া নারীদের মাঝ থেকে এ বছর ১০০ জনের তালিকা তৈরি করা হয়েছে। এতে জায়গা করে নিয়েছেন ফিনল্যান্ডে নারীদের নিয়ে গঠিন জোট সরকারের প্রধান সানা মারিন, অভিনেত্রী মিশেল ইয়ো এবং করোনাভাইরাসের টিকা আবিষ্কারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণায় নেতৃত্ব দেয়া সারা গিলবার্ট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফিরেছেন

দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, সৌদিতে মারা গেছেন ৫০ জন

জুন 13, 2026
ফেরত পাঠাক

নীতিমালা মেনেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাক ভারত সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুন 13, 2026
চিকিৎসার নির্দেশ

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

জুন 13, 2026
Latest News
ফিরেছেন

দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, সৌদিতে মারা গেছেন ৫০ জন

ফেরত পাঠাক

নীতিমালা মেনেই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাক ভারত সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চিকিৎসার নির্দেশ

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

চেষ্টা রুখে দিল

লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

পুশ ইন

‘পুশ ইন’ ইস্যুতে মন্তব্য এড়ালেন শুভেন্দু অধিকারী

সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে যাচ্ছেন আজ

ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

শিক্ষা ব্যবস্থা

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

ভারতের হাইকমিশনার ত্রিবেদী

বাংলাদেশে এসেই যে বার্তা দিলেন ভারতের হাইকমিশনার ত্রিবেদী

প্রশাসনে বড় রদবদল

প্রশাসনে বড় রদবদল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa