
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর আমন্ত্রণে এই নৈশভোজে যোগ দেন মেক্সিকোর সেনাবাহিনী প্রধান, রাশিয়ার ডেপুটি ল্যান্ড ফোর্স কমান্ডার, ভারতীয় মিত্র বাহিনীর সদস্যবৃন্দ, ভারত, রাশিয়া ও ভুটান সশস্ত্রবাহিনীর সদস্যবৃন্দ এবং যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর্যবেক্ষকগণ।
নৈশভোজে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ভারত, রাশিয়া, ভুটান, এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এবারই প্রথমবারের মতো বাংলাদেশের বিজয় দিবস কুচকাওয়াজে ৫টি বন্ধুপ্রতিম রাষ্ট্রের কন্টিনজেন্ট ও পর্যবেক্ষক দল অংশগ্রহণ করছে।
আনন্দঘন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুপ্রতিম দেশ সমূহের সুসম্পর্কের ভিত্তি আরও মজবুত হলো। সেই সাথে বিশ্ব দরবারে বাংলাদেশের প্রগতিশীল অবস্থান সুদৃঢ় হলো।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



