Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিমানবন্দরগুলোতে শিগগিরই পিসিআর টেস্টের ব্যবস্থা করার নির্দেশ মন্ত্রিসভার
জাতীয় স্লাইডার

বিমানবন্দরগুলোতে শিগগিরই পিসিআর টেস্টের ব্যবস্থা করার নির্দেশ মন্ত্রিসভার

By Hasan MajorSeptember 6, 20212 Mins Read
Advertisement

PMজুমবাংলা ডেস্ক: মন্ত্রিসভা আজ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের নিয়ে বিমান উড্ডয়নের চার ঘন্টার মধ্যে করোনাভাইরাসের পিসিআর পরীক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

এসব বিমানবন্দরগুলো হচ্ছে- ঢাকার হযরত শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনেকগুলো দেশ বিমান উড্ডয়নের চার, ছয় অথবা আট ঘন্টার মধ্যে যাত্রীদের পিসিআর পরীক্ষার দাবি জানিয়ে আসছে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন থেকে আলোচনা চলছিল। আজকে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। খুব দ্রুত দুই বা তিন দিনের মধ্যে বিমানবন্দরেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজের ব্যবস্থা করতে হবে। অন্যান্য দেশে যে রকম আছে ঠিক সে রকম। যাতে বিমান উড্ডয়নের চার ঘণ্টার মধ্যে যাত্রীরা পরীক্ষা করতে পারেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশ্বের বড় বড় এয়ারপোর্টে এখন তাৎক্ষণিক করোনা পরীক্ষা করার ব্যবস্থা আছে। বিশ্বের অনেক দেশ যদিও দাবি করছে- চার, ছয়, অথবা আট ঘন্টার মধ্যে পিসিআর পরীক্ষা করতে। কিন্তু আমরা বলেছি ৪৮ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষা করলে চলবে। আমাদের লোকরা যে দেশে আছে, তারা সেখান থেকে পরীক্ষা করে আসবে। অনেক দেশ আছে ৪ থেকে ৮ ঘণ্টা সময় দেয়।

সচিব বলেন, যে যে দেশে যাবে তার যে রকম প্রয়োজন হবে সে অনুযায়ী যাতে এয়ারপোর্ট থেকেই সে পরীক্ষা করে নিতে পারে।

বিমানবন্দরে কবে নাগাদ পিসিআর টেস্ট চালু হচ্ছে জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়ে দেয়া হয়েছে। যত তাড়াতাড়ি পারা যায় দুই-তিন দিন অথবা সাত দিন। না হলে আপনিতো ওই দেশে যেতে পারছেন না।’

এ বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, তারা কথা বলে দেখেছেন ৪ ঘণ্টার মধ্যেই এই টেস্টের রিপোর্ট দেয়া সম্ভব হবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

February 6, 2026
সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

February 6, 2026
পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

February 6, 2026
Latest News
Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

জামায়াত আমির

আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির

ভূমিকম্পে কেঁপে উঠল

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ

ডিএমপি কমিশনার

পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার

চাঁদাবাজি

‘আমরা চাঁদাবাজি করি না, কাউকেই চাঁদাবাজি করতে দেবো না’

জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.