
বাংলাদেশের পুলিশ প্রধানকে জেএফকে বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও বাংলাদেশ কনসুলেট জেনারেল, নিউ ইয়র্কের কর্মকর্তাগণ এবং প্রবাসী বাংলাদেশিরা উষ্ণ অভ্যর্থনা জনান।
আইজিপির নিউ ইয়র্ক সফরের খবর পেয়ে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানাতে বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিমান বন্দরে ছুটে আসেন। প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রিয় মানুষ ড. বেনজীর আহমেদকে শুভেচ্ছা জানাতে এসে প্রটোকলের তোয়াক্কা করেননি। প্রবাসী বাংলাদেশিরা আইজিপিকে যেভাবে বরণ করেছেন তা ছিল সত্যিই অভূতপূর্ব।
আইজিপি ইউনাইটেড ন্যাশনস চিফ অব পুলিশ সামিটে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিবর্গ, জাতিসংঘের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



