Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার ২৬ মার্চ থেকে বিমানের ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইট
জাতীয় ট্র্যাভেল স্লাইডার

২৬ মার্চ থেকে বিমানের ঢাকা-টরন্টো সরাসরি ফ্লাইট

By Hasan MajorMar 11, 2022, 5:32 PM Asia/Dhaka2 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: আগামী ২৬ মার্চ কানাডার টরন্টোতে বিমানের ফ্লাইট যাত্রা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, ঢাকা থেকে সরাসরি টরন্টোতে ফ্লাইট চালুর বিষয়ে কার্যক্রম অনেকটা চূড়ান্ত হয়েছে।

আজ রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিমান হাফ-ম্যারাথন প্রতিযোগিতা ২০২২’ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

মাহবুব আলী বলেন, ‘ঢাকা টু নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও অনেক দূর অগ্রসর হয়েছে সরকার। ঢাকা থেকে জাপানের নারিতাতে ফ্লাইট চালুর বিষয়ে সব কিছু চূড়ান্ত হয়েছে। শুধু করোনার কারণে কার্যক্রম থেমে আছে। পৃথিবীর অন্য আন্তর্জাতিক গন্তব্য গুলোতেও বিমান অদূর ভবিষ্যতে ডানা মেলবে।’

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে শুরু হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজকে বঙ্গবন্ধু কন্যার হাতে তারুণ্যদীপ্ত বিমান এগিয়ে চলছে। দেশের বিমানবন্দরগুলো একের পর এক সাজানো হয়েছে, আন্তর্জাতিক অবয়বে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখন দৃশ্যমান।’

বিমানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত হাফ-ম্যারাথন প্রতিযোগিতা বাংলাদেশসহ ১০টি দেশের ১৮৬২ অ্যাথলেট অংশগ্রহণ করেছেন। এর মধ্যে বিদেশী প্রতিযোগী ছিলেন ২৫ জন।

প্রতিযোগিতায় সাড়ে ৭ কিমি পুরুষ হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন সাজ্জাদ হোসেন স্নিগ্ধ, দ্বিতীয় হয়েছেন আলামিন এবং তৃতীয় হয়েছেন গোলাম রাহাত তোফায়েল। সাড়ে ৭ কিমি নারী হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন আফসানা হালিমা, দ্বিতীয় হয়েছেন স্নেহা জান্নাত এবং তৃতীয় হয়েছেন সাদিয়া আক্তার রিনা।

২১ কিমি- নারী হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন নাসরিন বেগম, দ্বিতীয় হয়েছেন হামিদা আক্তার জেবা এবং তৃতীয় হয়েছেন মৌসুমি আক্তার। ২১ কিমি পুরুষ হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন আসিফ বিশ্বাস, দ্বিতীয় হয়েছেন লিউক জেনারেল শো। তিনি চীনের বেইজিং সাইকেল চালিয়ে ঢাকায় এসেছেন। তৃতীয় হয়েছেন সামির হাসান খান।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রতিবন্ধী

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক

May 24, 2026, 11:29 PM Asia/Dhaka
police

কান ধরে ওঠবস করিয়ে ৬ পুলিশ সদস্যকে মুক্তি

May 24, 2026, 11:28 PM Asia/Dhaka
Tarek Reza

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা গ্রেপ্তার

May 24, 2026, 11:26 PM Asia/Dhaka
Latest News
প্রতিবন্ধী

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক

police

কান ধরে ওঠবস করিয়ে ৬ পুলিশ সদস্যকে মুক্তি

Tarek Reza

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা গ্রেপ্তার

BRT

বিআরটি প্রকল্প ভেঙে ফেলতে হবে : সড়কমন্ত্রী

Police

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

সহায়তা

আঞ্চলিক সংকটে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিল বাংলাদেশ

BD Bank

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা

নীতি

‘নেতৃত্ব কেবল নীতিতে নয়, বাস্তব কাজের মাধ্যমেও প্রতিফলিত হতে হবে’

মেট্রোরেল

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ছাড়

উপহার

ঈদুল আজহায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp