
মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশলসহ যুদ্ধবিমানের মাধ্যমে আক্রমণ, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ এবং স্পেশাল অপারেশনসহ সকল ধরনের রণকৌশলের অনুশীলন করে।
এ অনুশীলনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল ধরনের জঙ্গি বিমান, র্যাডার স্কোয়াড্রন ও আকাশ প্রতিরক্ষা মিসাইল ইউনিট অংশগ্রহণ করে।
মূলত, এ অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতার মূল্যায়ন এবং এর দুর্বলতা সমূহ চিহ্নিত করে আরো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
এ অনুশীলন ভবিষ্যতে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভ‚মিকা পালন করবে এবং বিমান বাহিনীর সকল যুদ্ধাস্ত্র ও জনবল যুদ্ধ প্রস্তুতি অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা উন্নয়নে বিশেষ সহায়ক হবে। সূত্র: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



