Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান তিনজন সফরসঙ্গীসহ যুক্তরাষ্ট্র বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের আমন্ত্রণে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সরকারী সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে তিনি পেন্টাগনে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়র এর সাথে সৌজন্য সাক্ষাত ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

এরপর তিনি ওয়াশিংটন ডিসি-তে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী কর্তৃক আয়োজিত ‘ইন্টারন্যাশনাল এয়ার চীফস কনফারেন্স’-এ অংশগ্রহণ করবেন যেখানে প্রায় ৫০টি দেশের বিমান বাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যোগদান করবেন।

উক্ত কনফারেন্সে বিভিন্ন কর্মসূচির মধ্যে বৈশ্বিক বিষয়াবলী, কার্যকরী নেতৃত্ব প্রদান, তথ্য প্রযুক্তির যুগে অপারেশনাল কার্যক্রম পরিচালনা, সুস্থ সংস্কৃতি অনুসরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে।

পরবর্তীতে এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইউএস এয়ারফোর্স কর্তৃক আয়োজিত এয়ার শো পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্র্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।-আইএসপিআর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.