
মজাটা হচ্ছে, কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিন্তু পাকিস্তানের ওপর দিয়েই যাবে। অর্থাৎ পশ্চিমে রওনা দিয়ে আবার পুবে ফিরে আসা! সব মিলিয়ে ঢাকা থেকে লাহোরে যেতে লাগবে অন্তত ১২-১৩ ঘণ্টা। বাংলাদেশ দলকে জটিল এই ভ্রমণটা চার মাসে করতে হবে তিনবার। ভৌগোলিক দ‚রত্বে পাকিস্তান খুব বেশি দূরে না হলেও জটিল ফ্লাইটের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের এ ভ্রমণ হবে চ‚ড়ান্ত ক্লান্তিকর। তিনবার যাওয়া-আসা করায় বিসিবির বিমান খরচটাও নেহাত কম নয়। দুই বোর্ডের সমঝোতা (এমওইউ) অনুযায়ী, যেকোনো সিরিজ খেলতে গেলে আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া সফরকারী দলকেই বহন করতে হয়। পাকিস্তান সফরে বিসিবিকে তাই বিমানভাড়ায় খরচ করতে হবে ২ কোটি টাকারও বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



