Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বিরতিটা কোহলির জন্য দারুন সহায়ক হবে মনে করছেন ম্যাকগ্রা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিরতিটা কোহলির জন্য দারুন সহায়ক হবে মনে করছেন ম্যাকগ্রা

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 22, 2022Updated:জুন 22, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের পর থেকে ক্রিকেট থেকে দূরে রয়েছেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। এই বিরতি কোহলির জন্য সুখকর হবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তার মতে, এই বিরতিটা কোহলিকে  আরো পরিনত হতেসহায়ক হবে। সেরা ফর্মে ফেরার জন্য কি করতে হবে, সেটা ভালো বোঝেন কোহলি নিজেই।

ফাইল ছবি
Advertisement

২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ সেঞ্চুরি করেন কোহলি। তার আগে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৭০টি সেঞ্চুরি করেন তিনি। টি-টোয়েন্টিতে কোন সেঞ্চুরি নেই তার। কোহলির রান পাওয়া নিয়ে চিন্তিত ক্রিকেটপ্রেমিরা। শুধুমাত্র ভারতের মধ্যেই সেটি সীমাবদ্ধ হয়ে থাকেনি, বিশ^ ক্রিকেটের অনেক তারকাই কোহলির বড় ইনিংসের অপেক্ষায় আছেন। তাদেরই একজন ম্যাকগ্রা। কোহলির ব্যাটে বড় রানের অপেক্ষায় আছেন তিনিও।

বর্তমানে ভারতে এমআরএফ পেস ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্বে আছেন ম্যাকগ্রা। ভারতীয় ক্রিকেটের হালচাল নিয়ে ম্যাকগ্রার সাথে কথা বলেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ঐ আলোচনা জুড়েই ছিলো কোহলি প্রসংগ। এছাড়া ভারতের নতুন তারকা পেসার উমরান মালিক ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়েও কথা বলেছেন ম্যাকগ্রা।

গেল মাসে শেষ হয়েছে আইপিএল। এরপর থেকে মাঠের বাইরে আছেন কোহলি। আগামী পহেলা জুলাই থেকে আবারও মাঠে দেখা যাবে ভারতের সাবেক অধিনায়ককে। ইংল্যান্ডের সফরে স্থগিত হওয়া একটি টেস্ট খেলতে নামবে ভারত। টেস্ট শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে টিম ইন্ডিয়ার। ইংল্যান্ড সফর দিয়ে কোহলির ফর্মে ফেরার প্রত্যাশায় ভারত।

আইপিএলের পর বিরতি কোহলিকে আরও ভালো ব্যাটার বানাবে বলে মনে করেন ম্যাকগ্রা। তিনি বলেন, ‘ক্রিকেট অনেক বেশি আত্মবিশ্বাসের খেলা। কোহলিও অনেক আত্মবিশ্বাসী খেলোয়াড়। সে যখন ভালো পারফর্ম করে, তখন রানের পর রান করে যায়। মাঝেমধ্যে কখনো সময়টা ভাল না গেলে  তখন সেটি কঠিন এক অবস্থা হয়। তার যথেষ্ট অভিজ্ঞতা আছে, নিজেকে ভালোভাবে জানে, নিজের খেলার ধরনও বোঝে। এই বিরতি তার জন্য ভালো হবে। আমি দেখতে চাই সে কিভাবে ফিরে আসে। বিশ্বকাপ একেবারে কাছে এবং আমি মনে করি লক্ষ্যে অবিচল থাকতে ভারতের অভিজ্ঞ খেলোয়াড়দের প্রয়োজন।’

গত বছর ইংল্যান্ডের সফরে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট না খেলেই দেশে ফিরেছিলো ভারত। এবার পহেলা জুলাই থেকে স্থগিত হওয়া ঐ টেস্টটি খেলবে ভারত। প্রথম চার টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। ভারতের টেস্ট দলের খেলোয়াড়রা এক মাস ধরেই ক্রিকেট থেকে দূরে। আর সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত ইংল্যান্ড। ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা।

গেল বছর থেকে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সাফল্য তলানিতে। তবে অধিনায়ক-কোচ পরিবর্তনে ঘুড়ে দাঁড়িয়েছে ইংলিশরা। নিউজিল্যান্ডকে দাপটের সাথে বিধ্বস্ত করেছে তারা। তাই ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে ভালো করতে হলে ভারতকে  নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে বলেই  মনে করেন ম্যাকগ্রা। তিনি বলেন, ‘আপনি যখন অন্য দেশে খেলতে যান এবং টেস্টের আগে একটি অনুশীলন ম্যাচ খেলেন, তখন সেটি খুবই কঠিন হয়ে যায়। দেরিতে হলেও, ঘুড়ে দাঁড়িয়েছে ইংল্যান্ড। ভাল ক্রিকেট খেলছে তারা। স্টোকস-ম্যাককালামের মিশলে আক্রমনাত্মক ফর্মে রয়েছে তারা। নিজেদের সমর্থন করে ভালো-ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করছে তারা। হ্যাঁ, যখন ইংল্যান্ড ভাল খেলছে, তখন তাদের হারানোটা কঠিন হবে। তাই আমি মনে করি, সত্যিই নিজেদের সেরাটা দিতে হবে ভারতকে। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিন্দ্বন্দিতা করে ভাল ক্রিকেট খেলতে হবে ভারতকে।’

অস্ট্রেলিয়ার হয়ে ১২৪ টেস্টে ৫৬৩, ২৫০ ওয়ানডেতে ৩৮১ ও ২টি টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেন ৫২ বছর বয়সী ম্যাকগ্রা। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

জুন 16, 2026
সন্তানের প্রত্যাশা

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

জুন 16, 2026
গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

জুন 16, 2026
Latest News
ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

সন্তানের প্রত্যাশা

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

অর্থের অভাবে

অর্থের অভাবে মাকে মাঠে আনতে পারিনি: কেপ ভার্দের গোলরক্ষক

ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

কুরাসাওকে ৭ গোল দিলো জার্মানি

বিশ্বকাপে আবারও ৭-১’র গল্প লিখল জার্মানি

মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

মিসরের জার্সি

মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa