Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিরল লজ্জার সামনে পাকিস্তান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিরল লজ্জার সামনে পাকিস্তান

By Shamim RezaOctober 8, 20192 Mins Read
Advertisement

Pakistan20191008223849স্পোর্টস ডেস্ক : নিরাপত্তাঝুঁকিতে লাসিথ মালিঙ্গাসহ অনেক শীর্ষ ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তান সফরে গেছে শ্রীলঙ্কা। প্রায় দ্বিতীয় সারির একটি দল নিয়ে পাকিস্তান গিয়ে ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে লঙ্কানরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। শেষ ম্যাচটি হেরে গেলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তানের জন্য তা হবে বিরল এক লজ্জাই। পাকিস্তান কখনোই যে কোনো টি-টোয়েন্টি সিরিজ ৩-০ তে হোয়াইটওয়াশ হয়নি।

অন্যদিকে শ্রীলঙ্কাও কখনো কোনো টি-টোয়েন্টি সিরিজ ৩-০ তে জেতেনি। ফলে শেষ ম্যাচটি পাকিস্তান হেরে গেলে তারা যেমন বিরল এক লজ্জা সঙ্গী করবে, শ্রীলঙ্কা পাবে বিরল এক অর্জনের স্বাদ।

নিজেদের শেষ চারটি টি-টোয়েন্টি সিরিজ হারের তিক্ত স্বাদ নিয়ে সিরিজ শুরু করেছিল শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার কাছে প্রথম দুই ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান। দুই ম্যাচের চিত্রনাট্যও ছিল প্রায় একই।

শ্রীলঙ্কা দুই ম্যাচেই টপ অর্ডার থেকে ফিফটি পেয়েছে, পেয়েছে বড় জুটিও। এরপর বোলিংটা হয়েছে দুর্দান্ত। পেসাররা শুরুতে ব্রেক থ্রু এনে দিয়েছেন। পাকিস্তান দুই-একটি ভালো জুটি পেলেও মিডল অর্ডারে লঙ্কান বোলাররা রানের চাকা আটকে রেখেছেন। পাকিস্তান প্রথম ম্যাচে শেষ ৭ উইকেট হারায় মাত্র ৩৩ রানে, দ্বিতীয় ম্যাচে শেষ ৫ উইকেট হারায় ২০ রানে।

এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান উমর আকমল ও আহমেদ শেহজাদ। কিন্তু এখনো পর্যন্ত সিরিজে ব্যর্থ দুজনই। আকমল দুই ম্যাচেই পেয়েছেন গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ। শেহজাদ দুই ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র ১৭ রান, পাওয়ার প্লেতে খেলেছেন ২৫ বল। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান বাবর আজম সিরিজে এখনো জ্বলে উঠতে পারেননি।

শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ হলে পাকিস্তান দলের পাশাপাশি তাদের নতুন কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হকের জন্য তা হবে বড় ধাক্কাই।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

February 5, 2026
Latest News
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.